| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৮:৩৫:০৯:পূর্বাহ্ন  |  ১৫৯৭৫৯২ বার পঠিত
চাঁদপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন
ছবির ক্যাপশন: চাঁদপুরে নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে মাছ চাষকৃত পুকুর ও জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক কাম্পেইন অনুষ্ঠত হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদ এলাকায় ৮ জন চাষীর পুকুরের পানি পরীক্ষা করে গুনাগুন জানানো হয়।

পরীক্ষা কার্যক্রম যৌথভাবে পরিচালনা করেন জেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা রিজভী কায়সার, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, গবেষণা সহকারী মো. আব্দুস সালাম ও ক্ষেত্র সহকারী আব্দুল কাদের।

একই দিন জেলার হাইমচর উপজেলায় চাষীদের পানির গুনাগুন পরীক্ষা করে উপজেলা মৎস্য বিভাগ। সেখানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক উপস্থিত ছিলেন।

এর আগে ১৮ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়। চলবে আগামীকাল রোববার ২৪ আগস্ট পর্যন্ত।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪