| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে: ফরহাদ মজহার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১১:৫৪:০৫:পূর্বাহ্ন  |  ১৩৭৭২১৩ বার পঠিত
জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে: ফরহাদ মজহার
ছবির ক্যাপশন: জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে: ফরহাদ মজহার

কুড়িগ্রাম প্রতিনিধি: কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যা দৈনন্দিন জীবনের সংগ্রামকে জাগ্রত করে তুলবে, যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র। এ রাষ্ট্র কেমন হবে, তা জনগণই ঠিক করবে। জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এই আয়োজন করে। 

ফরহাদ মজহার বলেন, সকলে মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন। শাসনতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজন। গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। সকলে মিলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। খসড়া গঠনতন্ত্র তৈরি করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের নিকট তা গ্রহণযোগ্য হলে সেই মোতাবেক নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে। যে নির্বাচনের সকল দলের অংশগ্রহণ থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। অনেক বিএনপি নেতাকর্মী মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন, যা এখন নিষ্পত্তি হচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তা পারেনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, অধ্যাপক আব্দুল বারি, প্রভাষক সাখওয়াত হোসেন,উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ ও জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন।


রিপোর্টার্স ২৪/প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪