| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় হা-ডু-ডু খেলার আয়োজন, চ্যাম্পিয়ন বোয়ালজানা যুব সংঘ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১২:৪৪:৪৩:অপরাহ্ন  |  ১৬০০৩১৫ বার পঠিত
তারাকান্দায় হা-ডু-ডু খেলার আয়োজন, চ্যাম্পিয়ন বোয়ালজানা যুব সংঘ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: দৃষ্টি সকলের খেলার মাঠে কখন বাজবে পরিচালকের খেলা শুরুর বাশিঁ। দর্শকদের চেয়ারে বসে খেলা উপভোগ করার পাশাপাশি গাছের ডালে বাশ ও কাঠ দিয়ে মাচা তৈরী করেছে কর্তৃপক্ষ। সেসব আসন পূর্ণ  হয়েছে অনেক আগেই। বাকি যারা ছিলেন তাদের কেউ উঠেছেন মগডালে, আবার কেউ কেউ বসেছেন মাটিতে। ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলা দেখতে শুধু পুরুষরা নয়, নারীরাও ভিড় করেছেন মাঠে।

হাজার হাজার দর্শক উপস্থিতিতে জমকালো ও গোছালো একটি মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘আউটধার শান্তির নীড় স্পোটিং ক্লাব’র উদ্দ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা। 

২২ আগস্ট শুক্রবার ময়মনসিংহের তারাকান্দা কাকানী ইউনিয়নে আউটধার গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে খেলার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন।

এছাড়া উপস্থিত ছিলেন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান, ময়মনসিংহ বিভাগের কৃষি ব্যাংকের জিএম জামিল আহমেদ, ময়মনসিংহ বিভাগের শিক্ষা কার্যলায়ে কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারি জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগমসহ ক্রীড়ামোদী হাজার হাজার দর্শক। খেলায় ধারাভাষ্যকারের দায়িত্বে ছিলেন হরিয়াতলা প্রা.বি. প্রধান শিক্ষক আশরাফ তুষার ও কাকনী মডেল একাডেমির প্রধান শিক্ষক কামরুল ইসলাম।

এক ঘন্টা সময় ব্যাপি খেলায় ‘কে.কে. স্পোটিং ক্লাব ফুলপুর’কে পরাজিত করে ‘বোয়ালজানা যুব সংঘ হালুয়াঘাট’  চ্যাম্পিয়ন হয়। প্রত্যক দলে ৭জন করে খেলোয়ার অংশ নেয়। পরে অতিথিরা বিজয়ীদের একটি মোটরসাইকেল ও রানার্সআপদের একটি রেফ্রিজারেটর পুরষ্কৃত করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪