| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১২:৫২:৪২:অপরাহ্ন  |  ১৬২০০৩৮ বার পঠিত
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা
ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা কমিটির অভিষেক ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সেলিম ট্রেড মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সহ-সভাপতি শেখ আহাম্মেদ রাজু ও আব্দুর হামিদ রানা, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম এবং রাঙামাটি জেলা সভাপতি মো. সোলায়মান।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালিদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যহীনভাবে সমান নাগরিক অধিকার ভোগের সুযোগ দিতে হবে।

অভিষেক অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। এছাড়া বক্তব্য দেন মাটিরাঙ্গা সভাপতি সুলতান আহমদ, দীঘিনালা সভাপতি জাহিদুল ইসলাম ও পার্বত্য মহিলা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাসিনা আহাম্মেদ মৌ।


রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪