| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আয়োডিনযুক্ত লবন আইন ও বিধিমালা জানানো হল কর্মশালায়

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ১৬:০০:২০:অপরাহ্ন  |  ১৬২০৯৯৯ বার পঠিত
আয়োডিনযুক্ত লবন আইন ও বিধিমালা জানানো হল কর্মশালায়

ময়মনসিংহ প্রতিনিধি : ‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিন মুক্ত লবন চাই’এই শ্লোগানকে সমেনে রেখে Dissemination Workshop on Iodized Salt Law & By-Law শীর্ষক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ময়মনসিংহ। 

শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি যা মানুষের স্বাভাবিক মানসিক ও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। আয়োডিন থাইরক্সিন হরমোনের অন্যতম প্রধান উপাদান, থাইরক্সিন হরমোন দেহের বিভিন্ন অংশের কাজ নিয়ন্ত্রণ করে থাকে।’

তিনি আরও বলেন, ‘থাইরয়েড হরমোন দেহের লিভার, কিডনি, হার্ট, মাংসপেশীসহ বিভিন্ন অঙ্গের জৈব রাসায়নিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এছাড়াও মস্তিষ্কের কোষ বৃদ্ধিতে হরমোন অত্যাবশ্যকীয়। মস্তিষ্কের শতকরা ৯০ ভাগ গঠন হয় গর্ভকালীন ৩ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত। আয়োডিনের অভাবে বিকলাঙ্গ সহ নানান জটিল রোগ হয়।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক সল্ট সেলের প্রধান মো. সারোয়ার হোসেন এবং এল এফ এসএস প্রোগ্রাম অফিসার ইঞ্জিনিয়ার মো. আকিব আবরাজি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক এর পরিচালক (প্রমোশন এন্ড এক্সটেনশন) মো. আব্দুল মতিন, বিসিক ঢাকা এর আঞ্চলিক পরিচালক মনসুরুল করিম ও এন আই বাংলাদেশ এর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মাসুল আলম খান, ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ।

এছাড়াও কর্মশালায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, বাকৃবির শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিসিক এর শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দরা, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪