| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি শেখ হাসিনা: ড. রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার

বিস্তারিত...

শার্শায় বোমা বিস্ফোরণে আহত বিপ্লবকে ঢাকায় পাঠানো হচ্ছে

যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে বোমা বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। সোমবার গভীর রাতে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব ওই এলাকার মহসিন হোসেনের ছেলে।

বিস্তারিত...

ভারতে কারাভোগ শেষে ২৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভারতের কারাভোগ শেষে অবৈধ অনুপ্রবেশ মামলায় দণ্ডভোগ করা ২৪ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩-এস এর সামনে টেইপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে হত্যা, প্রধান আসামি রবিন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ওরফে রবিন (৩১) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

বিস্তারিত...

যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

যশোর ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং নতুন শিক্ষক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নিজস্ব ভবনে এই কর্মশালা আয়োজিত হয়। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক শিক্ষণ পদ্ধতি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখার কৌশল এবং পাঠদানকে শিক্ষাবান্ধব করতে এই প্রশিক্ষণ।

বিস্তারিত...

৩ দশক ধরে পাঠকের দরজায় পত্রিকা পৌঁছে দিচ্ছেন স্বপন কুণ্ডু

কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শীত-গরম, রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে টানা ৩০ বছরের বেশি সময় ধরে নড়াইলের বিভিন্ন এলাকায় পাঠকের দোরগোড়ায় পত্রিকা পৌঁছে দিচ্ছেন হকার স্বপন কুণ্ডু। পত্রিকা বিক্রি করেই চলছে তার সংসার।

বিস্তারিত...

শার্শায় উদ্ধারকরা নব জাতককে দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি

যশোর শার্শা উপজেলার বেনাপোল থেকে উদ্ধারকৃত নবজাতককে দত্তক নিলেন নিঃসন্তান দম্পত্তি সানাউর ও সুমাইয়া। উপজেলা প্রশাসন এই দম্পত্তির হাতে শিশুটিকে হস্তান্তর করেন।

বিস্তারিত...

বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে বন্যহাতি হত্যা!

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ের বিল থেকে ‘বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট’ হয়ে মারা যাওয়া এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। তারা ধারণা করছে, কেউ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতিটিকে হত্যা করেছে।

বিস্তারিত...

খোকসায় বা‌সের ধাক্কায় ন‌সিমন চালক নিহত

কুষ্টিয়ার খোকসা উপ‌জেলায় বিআরটিসি বাসের ধাক্কায় আব্দুর রহিম (২৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। নিহত চালক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিতলা গ্রামের মৃত শিহাবুদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৮ ন‌ভেম্বর) বেলা বারোটার দিকে উপজেলার ফুলতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নীলফামারীর সনিক কোম্পানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারীর উত্তরা ইপিজেডে খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ

বিস্তারিত...

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আশুলিয়ায় শ্রমিক বহনকারী চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে শ্রমিক না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছে অনেক প্রাণ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে ৩ নারী আহত

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ায় ককটেল বিস্ফোরণে তিন নারী আহত হয়েছেন। মঙ্গল‌বার (১৮ নভেম্বর) বিকেলে পারিবারিক বিরোধের জেরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি শাহীন

বিস্তারিত...

শেরপুরে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। সোমবার (১৭ নভেম্বর) রাতে নালিতাবাড়ী-নাকুঁগাও সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ নভেম্বর মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে ওই ঘটনা ঘটে। হামিদ পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

বিস্তারিত...

‘জয় বাংলা’ গানের সঙ্গে ভিডিও পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট করায় গ্রেফতার হয়েছেন কামরুল হাসান নামে এক কলেজছাত্র।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪