| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

সিলেটে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল অ্যাম্বুলেন্স ও বাস

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতের কিছুক্ষণ পর কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুই ঘটনায় কেউ হতাহত না হলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে হাসপাতালের পার্কিং এলাকায় দাঁড়ানো অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

বিস্তারিত...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ, স্থবির যান চলাচল

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) ভোর থেকে গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ মহাসড়কের কয়েকটি স্থানে তারা গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। এসময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো নিরপরাধ খোকন এনসিপির প্রার্থী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে তার মনোনয়ন ঘোষণা করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন।

বিস্তারিত...

মানিকছড়িতে আব্দুর জব্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আব্দুর জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর শনিবার বিকেলে মানিকছড়ি তিনটহরী উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

বিস্তারিত...

বগুড়ার পীরগাছা বন্দরে জামায়াতের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

শনিবার বিকেলে বগুড়া সদরের পীরগাছা বন্দরে লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সভা ইউনিয়ন আমীর বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সেক্রেটারী হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর ও বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

বিস্তারিত...

বিচারকের ছেলেকে হত্যার মূল আসামির বক্তব্য গণমাধ্যমে কেন ? চার পুলিশ সাময়িক বরখাস্ত

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, দায়িত্ব পালনে অবহেলার কারণে এই চারজনকে প্রত্যাহার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন, বরখাস্তের এই সংখ্যাটা আরও বাড়বে। আরও কারা দায়িত্বে অবহেলা করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে।

বিস্তারিত...

সাভারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

সাভারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে থাকা চালক লাফিয়ে বের হয়ে প্রাণে রক্ষা পান।

বিস্তারিত...

বরিশালে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার জেরে সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার জেরে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শ্রমিকদের হামলায় সরকারি বিএম কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত সোয়া ৯টা পর্যন্ত উত্তেজনা অব্যাহত থাকে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

পার্কে একইসঙ্গে বিষপানে প্রেমিকের মৃত্যু, প্রেমিকা হাসপাতালে

যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার একইসঙ্গে সঙ্গে কীটনাশক পান করার ঘটনায় প্রেমিক সাদিকুর রহমান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রেমিকা চিকিৎসাধীন।

বিস্তারিত...

কুড়িগ্রাম ১ আসনে ডাঃ ইউনুছ আলীর মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম ১আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

বিস্তারিত...

বিচারকের ছেলেকে হত্যা: আসামির বক্তব্য প্রচার করায় ৪ পুলিশ বরখাস্ত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রচার করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে চার পুলিশ সদস্যকে।

বিস্তারিত...

গুলি ছোড়ার অভিযোগে কৃষক দল নেতাকে মারধর

নারায়ণগঞ্জ সদর উপজেলায় নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর ও তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে

বিস্তারিত...

সব ধরনের আইন,পরিবেশ সংস্কারে বিএনপি প্রস্তুত : আমীর খসরু

ব্যবসায়ীদের জন্য ন্যায্য ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় এলে মেগা প্রকল্পের নামে লুটপাট ও অর্থ পাচারের সুযোগ আর কেউ পাবে না।” শনিবার বিকেলে(১৫ নভেম্বর) ফরিদপুর উপজেলা অডিটোরিয়ামে ফরিদপুর বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪