পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নাটোর শহর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার(১৫ অক্টোবর) সকাল ১০টায় শহরের কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শশুর বাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে ফারহানা ওয়াহেদা অমি (২৬) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার( ১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
শাহজাদপুরে ১৬ বছর আগের হামলা ও মারপিটের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আসামী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার রতন শেখ।
পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে জামায়াত। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
খসে পড়ছে ছাদের পলেস্তারা, দেয়ালে ফাটল ধরে রড বেরিয়ে পড়েছে, বৃষ্টি হলেই পানি ঢুকছে চিকিৎসকের কক্ষ ও ল্যাবে—এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ঠাকুরগাঁও জেলা বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসা সেবা। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও কর্মীরা। আতঙ্ক নিয়েই হাসপাতালে আসছেন রোগীরা।
‘হাত ধোয়ার নায়ক হোন’ এ স্লোগান কে সামনে রেখে শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে এক হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এ প্রদর্শনী হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটির আয়োজন করে।
খুলনায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
খুলনায় দুর্বৃত্তেদের ছোঁড়া গুলিতে মনির হাওলাদার ( ২২) ও হানিফ শেখ (২২ ) নামের ২ যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন এলাকা হতে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন দেশের বিপুল পরিমান জালমুদ্রাসহ জালমূদ্রা চক্রের মোঃ তানবিজ উদ্দিন ও মোঃ আসিফকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন অংশে অবৈধভাবে গড়ে উঠেছে একের পর এক চোরাই জ্বালানি তেলের দোকান। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে মাসোয়ারা (মান্তি ) দিয়েই এসব ব্যবসা দীর্ঘদিন ধরে চলছে। মহাসড়কের দু'পাশেই সরকারি খাস জমি
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী ব্রিজ ঘিরে যানজটের স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শহরকে একটি শৃঙ্খলাবদ্ধ ও যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।