এনটিভির স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাটে আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান স্মরণে তিন দিনের স্মরণোৎসব। এবছরই প্রথম এ আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ নিয়ে খুশি সাধু-ভক্ত ও লালন অনুষারীরা।
নেটওয়ার্ক শক্তিশালীকরণের মাধ্যমে মানবাধিকার রক্ষা (DHRNS) শীর্ষক মানবাধিকার রক্ষাকারীদের সাথে জেলা পর্যায়ের নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সড়ে ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর সোসাইটি'স হেল্পলেস (আশ বাংলাদেশ)। অনুষ্ঠানটি মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার নওগাঁ জেলায় ফলাফল কিছুটা হতাশাজনক। গতবারের তুলনায় কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবং সামগ্রিক পাসের হার।
মেহেরপুরে বেতন বৃদ্ধিসহ ৪দফা দাবিতে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন হরিজন সম্প্রদায় ঐক্য পরিষদের সভাপতি বাচ্চু বাঁশফোড়। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী স্বপন ভূইমালি, বিনদ, দ্বিপকসহ হরিজন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নারী-পুরুষ।
বান্দরবানের রুমা উপজেলায় আগামী সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ. কে এস মং-এর উদ্যোগে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আল হামিদ টেক্সটাইল নামের একটি তোয়ালে কারখানায় আগুন লেগেছে। সাততলা ভবনটির পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই ভবনের ৫,৬,৭ তলায় তাদের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিত রাখার দাবিতে রাঙ্গামাটিতে হরতাল ও বিক্ষোভের ডাক দিয়েছে ‘রাঙ্গামাটির সচেতন ছাত্র-জনতা’। আগামী রবিবার (১৯ অক্টোবর) এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান ফেরত দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট ও মুঠোফোন জব্দ করেন চট্টগ্রাম কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকার ও মৎস্য বিভাগ কর্তৃক অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলা দায়ে লক্ষ্মীপুরে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাঁজা রাখার অভিযোগে যশোরের শার্শা উপজেলার দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস.এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
লক্ষ্মীপুরে ‘বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে’ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের আয়োজনে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে এই উৎসবের উদ্বোধন করা হয়। সকাল থেকেই লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দলবেঁধে হাজির হয় উৎসবে।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে সাড়ে পাঁচ হাজার সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকাল ১০টা কৃষি প্রণোদনার এই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।