| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিস্তারিত...

ঝিনাইদহে দোকান থেকে নারীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রী তাসলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনাথপুর এলাকার ওই কাঠের দোকানের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।

বিস্তারিত...

চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুলে রোববার সকালে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টাইফয়েড টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেন।

বিস্তারিত...

শার্শায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

বিস্তারিত...

শালিখায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১

মাগুরা-যশোর মহাসড়কে শালিখা থানার সামনে সকাল ৬ টায় ট্রাক এবং প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরার দিক থেকে আসা প্রাইভেট কারটি ও ঢাকামুখী ট্রাকটি দ্রুতগতিতে চলছিলো,একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

বিস্তারিত...

শেরপুরে স্বামী স্বেচ্ছাচারিতা: স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে মামলা

শেরপুরে কৌশলে স্ত্রীর নগ্ন ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি এবং স্ত্রীর বাবার কাছে ৩০ লক্ষ টাকার যৌতুকের দাবি। উল্টা স্ত্রী এবং নিজের ওরশ জাত নাবালক দুই সন্তান সহ স্ত্রী বিরুদ্ধে মামলা করেছে প্রতারক বেকারী ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ওরফে বেকারী শফিক ।

বিস্তারিত...

চুয়াডাঙ্গায় মদপানে দুই দিনে ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিষাক্ত মদ পানে গত দুই দিনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। উপজেলার ডিঙ্গেদহ এলাকার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পদ্মবিলা ইউনিয়নের নফরকান্দি গ্রামের খেদের আলী (৪০), খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম (৪০), পিরোজখালীর লাল্টু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র মাঝেরপাড়ার শহীদ (৪৫), ডিঙ্গেদহ টাওয়ারপাড়ার সমির (৫৫) এবং এশিয়া বিস্কুটপাড়ার লাল্টু (৫২)। এর মধ্যে দুজন শনিবার ও চারজন রোববার মারা যান।

বিস্তারিত...

বলাৎকারের পর শিশুকে শ্বাসরোধে হত্যা, তরুণ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে ৯ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় সোহাগ মিয়া (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনায় জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

কুষ্টিয়ার ভেড়ামারায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে প্রবেশের আগে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়াগামী ট্রেনটিতে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় সার বিক্রিতে অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে সার ডিলার সাইফুল ইসলামকে এক লাখ ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

বিস্তারিত...

বেনাপোলে ইমপোর্টার-এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকেল ৪ টায় বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাটে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাগেরহাটের মোড়লগঞ্জ থানার অস্ত্র ও মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইমরান সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বিস্তারিত...

‘শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ’ এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সমগ্র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে আজ রবিবার (১২ অক্টোবর) বেনাপোল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২০০ বিভিন্ন প্রজাতীর গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা লোপাট

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রামীণ রাস্তার ১৫ মিটার পর্যন্ত কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ১২ মিটার দৈর্ঘের একটি কালভার্ট নির্মাণ না করেই অর্ধকোটি টাকা উত্তোলন করে নিয়েছে ঠিকাদার। এর সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে

বিস্তারিত...

ময়মনসিংহে উৎসব মুখর পরিবেশে টাইফয়েডের টিকাদানের উদ্বোধন

টাইফয়েড প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে টিসিভি (Typhoid Conjugate Vaccine) টিকাদান কর্মসূচি। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২ অক্টোবর) ময়মনসিংহ সিটি কর্পোরেশন উদ্যোগে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং সিভিল সার্জন অফিসের আয়োজনে সরকারী ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী টিকাদান ক্যাম্পেইন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪