| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুরোনো চাকা ঘুরছে নতুন আশায়, ঠাকুরগাঁওয়ে পুনর্জীবন পেল মৃৎশিল্প

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া গ্রাম। চারপাশে মাটির ঘ্রাণ আর চাকার ঘুরন্ত শব্দ—এই শব্দেই দিনের শুরু আর শেষ হয় এখানকার মানুষদের। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা গড়ে তুলেছেন মাটির নানা পাত্র, ফুলদানি, খেলনা আর শিল্পকর্ম। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সেই ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন যেন হারিয়ে যাচ্ছিল।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ৩০ হাজার শিশু-কিশোর

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করছে সরকার। আগামি রোববার (১২ অক্টোবর) থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। এবার জেলায় টাইফয়েড টিকা পাবে ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ শিশু কিশোর।

বিস্তারিত...

চাঁদপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া, পঁচা বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পুলিশের তাল গাছের চারা রোপণ

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বোরায় মাঠে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

ঝিনাইদহে ডাকসুর হল ভিপি আবু নাঈমকে সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) খন্দকার মো. আবু নাঈমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

শাহরাস্তিতে কবরস্থানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে কবরস্থানে নিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে।

বিস্তারিত...

চাঁদপুরে টাইফয়েড টিকা প্রদানে টার্গেট ৮ লাখ শিশু

চাঁদপুরে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড ভ্যাকসিনেশন কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে মিডিয়াকর্মীদের অংশগ্রহনে জেলা পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলায় এই টিকা প্রদানে টার্গেট শিশুর সংখ্যা ৮লাখ ৫হাজার ২শ’ ৪৫জন।

বিস্তারিত...

চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি

জিনস ২০০০ লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকেরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) পুলিশের মামলা থেকে অব্যাহতির দাবিতে কর্মবিরতি পালন করেছেন ।

বিস্তারিত...

বিশ্ব দৃষ্টি দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্রাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

বিস্তারিত...

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মাধ্যমিকের শিক্ষার্থীদের অংশগ্রহণে চাঁদপুর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিস্তারিত...

চাঁদপুরে ব্যাংকের টয়লেট থেকে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সোনালী ব্যাংকের টয়লেট থেকে মঙ্গল হরিজন (৪৯) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে শহরের চিত্রলেখা মোড় মোজাম্মেল প্লাজায় সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের চতুর্থ তলার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঙ্গল শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা সুইপার কলোনী এলাকার বাসিন্দা।

বিস্তারিত...

যশোর সীমান্তে মাদকসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ প্রকাশ সিকদার (৩৫) ও মোহাম্মদ আব্দুল শহীদ (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের একজন ভারতীয় নাগরিক।

বিস্তারিত...

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার জীবননগরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তামিম হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ জেলা আদালতে সোপর্দ করা হয়। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৮ অক্টোবর) জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

জাল সনদে শিক্ষকতা, চাকরিচ্যুত কুষ্টিয়ার মহিলা আওয়ামীলীগের নেত্রী

জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষক পদে চাকরি নেওয়ার অভিযোগে কুষ্টিয়ার বহুল আলোচিত এক নারী নেত্রীকে অবশেষে চাকরিচ্যুত করা হয়েছে। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষিকাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪