নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশা পাড়া ইউনিয়নের নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বরপাড়া গ্রামের মিঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসী পরিবার।
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তি -শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি। বুধবার এই পূজা মণ্ডপ পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন মেজর সাইয়েফুর রহমান তুর্য, ক্যাপ্টেন ফাইয়াজ জামান জারিফ, ক্যাপ্টেন সাব্বির হোসেন এবং লেঃ মোঃ আরিফুল ইসলাম ইমন।
সোনারায় ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সোনারায় ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী আলেয়া বেগমের স্বামী, করিম পাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার মন্ডল দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ফাঁদে পড়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। সোমবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পাচখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়
ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ পক্ষ থেকে যুবদল নেতা হাসান আশরাফ বুধবার (০১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত দুই শতাধিক মোটরসাইকেলের দীর্ঘ এক বিশাল মোটরসাইকেলের বহর নিয়ে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম মহাজন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম মহাজন মেহেরপুর জেলা সদরের দিঘিরপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে।
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামের কবরস্থানের পাশে একটি বাঁশ বাগানে ফেলে যাওয়া সদ্য ভুমিষ্ট নবজাতকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত রাত আড়াইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যা তাৎক্ষণিক বিস্ফোরণের সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেনি।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দুর্গাপূজার সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, শেখ হাসিনা নিজেকে হিন্দুদের বন্ধু দাবি করতেন অথচ তার আমলেই দেশের বিভিন্ন স্থামে ৪৩ টি মন্দির ভাঙচুর হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে দোকান চুরির ঘটনায় থানায় জিডি করাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দুইজন আহত। আহতের মধ্যে একজনকে গুরত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের পোড়া বাড়িতে পুনরায় আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (১ অক্টোবর) বিকেলে জেলা শহরের মহিলা কলেজ এলাকায় নয়নের বাসভবন লুবনা কটেজে এ আগুন দেওয়া হয়। একপর্যায়ে ট্রাক এনে লুটপাট করার সময় ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় সংবাদকর্মী ফরহাদ হোসেনকে জুলাইযোদ্ধা পরিচয়ে এক যুবক হেনস্তা করে।
ত এক বছরে হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চল সরকারি কোষাগারে জমা দিয়েছে ৬ সোয়া কোটি ২৪ লাখ ৪২ হাজার ২৫০ টাকা। মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চলাচলে অনিয়ম ও জরিমানা থেকে প্রায় সাড়ে ১৮ হাজার মামলা করে এই রাজস্ব আয় অর্জন করে সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে বগুড়া হাইওয়ে পুলিশ বগুড়া রিজন।
রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার জন্য সুযোগ করে দিতে হবে। কারণ ইলিশের জন্যই চাঁদপুর জেলা সারা দেশে পরিচিত। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে মাছের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।