| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর আব্দুল্লাহ (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিস্তারিত...

ঘিওরে থানায় দুই পুলিশ সদস্য লাঞ্ছিত, বিএনপি নেতা বাবলুর অনুসারীদের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের ঘিওর থানায় দুই পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলুর সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনুর বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম। তিনি খন্দকার বিল্টু, জিএম সেলিম, উজ্জল, মীর কাউসার, হারেজ, রফিকুল ইসলাম পিন্টু, রাজু, সামিউল আলম বিল্টু ও শহিদুল ইসলামসহ নয়জনকে আসামি এবং আরও ২০–২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।

বিস্তারিত...

সুন্দরবনের ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ ৪ জেলেকে উদ্ধার

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে।

বিস্তারিত...

আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে আজ শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীসহ দেশের বিভিন্ন নদ-নদী-সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরার নিষে

বিস্তারিত...

চাটমোহরে বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই

পাবনার চাটমোহরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ।

বিস্তারিত...

৪০ লাখ টাকার মাছ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

রঙিন ট্রলার ভরে জেলেরা ঘরে ফিরলেন ৪০ লাখ টাকার মাছ সাজিয়ে নেচে-গেয়ে। প্রায় চার মাস সাগরে মাছ শিকারের জীবনযুদ্ধে লড়াই করেছেন নোয়াখালীর হাতিয়ার এমভি আহাদ-২ ট্রলারের ২১ জন জেলে। উত্তাল তরঙ্গ আর ঘূর্ণিঝড়ের ভয়কে জয় করে তারা সংগ্রহ করেছেন প্রায় ৪০ লাখ টাকার মাছ। খরচ বাদে প্রতিজনের ভাগে এসেছে গড়ে ৪০ হাজার টাকা।

বিস্তারিত...

‘মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নাই’

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দেশের বিভিন্ন সেক্টরে দূর্নীতিকে বিদায় জানানো হবে। মানুষ সুশৃঙ্খল ভাবে নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষেরা একে অপরের সাথে মিলেমিশে থাকবে। এদের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। মানবিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নাই।

বিস্তারিত...

ঝাড়ফুঁক নয়, ওঝারও ভরসা একমাত্র ভ্যাকসিন

ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে তিনজন সাপুড়ে বসেছিলেন খেলা দেখাতে। কাঠের বাক্স থেকে থেকে বের হচ্ছিল গোখরা, কেউটে, চন্দ্রবোড়া, দাড়াশ আর অজগর। চারপাশে ভিড় জমলেও দৃশ্যটা যেন একসময়ের তুলনায় ম্লান। এখন আর আগের মতো দর্শকের ভিড় নেই, গাছগাছালির ওষুধেরও কদর নেই।

বিস্তারিত...

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

হাতুড়ি ও লোহার রডের আঘাতে যুবকের পা ভাঙলো কিশোর গ্যাং

মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকায় কিশোর গ্যাং এর হামলায় অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবকের পা ভেঙে গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে আমিরাবাদ মন্টু ভূঁইয়া সড়ক সংলগ্ন লাকি ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

নোয়াখালীর সুবর্ণচরে টিআর–কাবিখা প্রকল্পে হরিলুট

দরিদ্র মানুষের কাজের সুযোগ সৃষ্টি ও গ্রামীণ জনপদের উন্নয়নের উদ্দেশ্যে সরকার টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প হাতে নেয় সরকার। কিন্তু সুবর্ণচরে এসব প্রকল্প হয়ে উঠেছে লুটপাটের খনি। অভিযোগ উঠেছে—প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা কাজ না করেই কোটি টাকার বরাদ্দ ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।

বিস্তারিত...

প্রতিমা বিসর্জনে নৌকাডুবি, নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার

গাজীপুরে তুরাগ নদে বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনে এসে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শিশুটির নাম অঙ্কিতা রানী দাস (৪)।

বিস্তারিত...

৪ অক্টোবর থেকে ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

: লক্ষ্মীপুরে মা ইলিশ রক্ষার প্রধান প্রজনন মৌসুমে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। ৪ অক্টোবর মধ্যরাত ১২টার পর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই কর্মসূচি বাস্তবায়নে ইতিমধ্যে জেলা ও উপজেলা টাস্কফোর্স সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

বিস্তারিত...

নাটোরের নলডাঙ্গায় বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন, ৩ ঘণ্টা বিলম্ব

পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে যাক্রিক ত্রুটিতে সৃষ্ট আগুনের ঘটনায় তিন ঘণ্টা বিলম্বে ছেড়েছে ট্রেন।

বিস্তারিত...

প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত উদযাপন কমিটির প্রস্তুতি সভা ও কার্ড বিতরণ

আগামী ৬ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারনা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪