বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী'র ১০৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে 'রচনা' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেটের নাইওপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁদপুর: চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃত্তি প্রাপ্ত ২৫০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সনদপত্র প্রদান করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে লিয়াকত আলী স্মৃতি সংসদ চাঁদপুর জোন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটার শিঙ্গিমারী গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধের নাম বছির উদ্দিন। শনিবার (৩০ আগস্ট) সকালে কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
: ঢাকায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির সমর্থকরা। শনিবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রক্তাক্ত হতে হয়? নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে।
: নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের প্রথম বর্ষপূর্তি, সম্মিলন, সেমিনার, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের “শান্তির ঠিকানা” গণকবরস্থানে চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর বাউফলের কালিশুরি ইউনিয়নের পোনাহুরা এলাকায় প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পোনাহুরা মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
:খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মায়ের হাতে দুই বছরের শিশু খুন হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে নিজের ঘরে বালিশচাপা দিয়ে শিশু মো. তহিদুল আলম আভানকে হত্যা করেন তার মা সাবিনা ইয়াসমিন-এমন প্রাথমিক তথ্য জানিয়েছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চিলারং গ্রামে সাসটেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড (সোর্স) নামের একটি সিলিকা উৎপাদন কারখানায় নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত ও ডাকাতি মাল কেনাবেচার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যশোরের শার্শা উপজেলায় লক্ষণপুর স্কুল এন্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে রাস্তার দু’পাশে পরিবেশ বান্ধব গাছ তালের আঁটি বপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ
গাজীপুরের কাপাসিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা-ভায়া কাপাসিয়া সড়কে "ভেনাস ট্রান্সপোর্ট লিমিটেড" নামে যাত্রীবাহী এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পৌর এলাকার নুরপুর বিলের একটি পরিত্যক্ত বাড়ি থেকে উজ্জল মোল্লা (৪০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।