দেশের অভ্যন্তরে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা প্রদেশে ২০ আগস্ট (বুধবার) থেকে আগামী ২৪ আগস্ট (রবিবার) পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় স্থানভেদে ২০০ থেকে ২৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১০ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে ঈশ্বরদী-ঢাকা রেলপথের কাছে স্টেশনের ওভারব্রিজের পাশেই পড়ে ছিল মরদেহটি।
বাগেরহাটের মোংলায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী। আওয়ামী সরকারের পতনের পরও এই নেতা এলাকায় বহাল তবিয়তে রয়েছেন। আওয়ামী সরকারের আমল থেকে চলে আসা তার অবৈধ মাদক ও জুয়ার কারবার ঠিক রাখতেই তিনি এখন নতুন দলে ভিড়ছেন বলে অভিযোগ উঠেছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে লুট করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ আগস্ট) ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহলদল কোম্পানীগঞ্জের আদর্শগ্রামে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার হয়।
প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। এসময় আরও কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমান। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেন এক লাখ টাকার একটি বান্ডিল। মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে চোখের পলকে ঘটে যাওয়া এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হিলটন কিম্মেল (৫৪) নামের এক নারীকে যৌন নীপিড়নের অপরাধে এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে তারিকুল ইসলামকে (২২) এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডের দেওয়া হয়।আজ মঙ্গলবার (১৯ আগস্ট) কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম জিললুর রহমান এ রায় প্রদান করেন।
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে জাল মেনিফেস্টের কাগজ ব্যবহার করে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র কৌশলে একই মেনিফেস্ট একাধিকবার ব্যবহার করে ভারত থেকে বিপুল পণ্য আমদানি করছে। এ প্রক্রিয়ায় জাতীয় অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বৈধ আমদানিকারকরা প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন এবং নানা হয়রানির স্বীকার হচ্ছেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই সরকারকে সবসময় সহযোগীতা করেছি। কিছু দল নির্বাচনে যেতে ভয় পায়, তারা জামানত হারাবে বলে নির্বাচনে না গিয়ে সংস্কার ও পিআর পদ্ধতির কথা বলছে। বিভিন্ন ভাবে নির্বাচনকে বনচালের চেষ্টা করছেন।’
কুমিল্লার চান্দিনায় চারতলা একটি ভবনের ছাদে আপত্তিকর অবস্থায় প্রেমিক যুগলের ভিডিও ধারণ করায় সোহেল মিয়া (৩২) নামের এক দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।
দীর্ঘ ২২ বছর পরেও হট্টগোল, বিশৃঙ্খলা, পাল্টাপাল্টি স্লোগানের কারণে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপির সম্মেলন শেষ করতে পারেননি আয়োজকরা
২৬০ কোটি টাকার ঋণখেলাপির দায়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত
বাউফলের কালাইয়া ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কর্ফুরকাঠি গ্রামে আপন ভাইকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) কর্ফুরকাঠি গ্রামের মোঃ সিদ্দিক মাতবর এর ছেলে আইসক্রিম বিক্রেতা মোঃ নজরুল মাতব্বরকে তার আপন দুই ভাই ভাই মোঃ আবু তাহের ও মোফাজ্জল মাতব্বর গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন করে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর পাড় ঘেঁষে অবৈধভাবে আবারো ড্রেজার দিয়ে অবাধে চলছে বালু উত্তোলন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা দুর্গাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিভিন্ন পদে কর্মরত থাকার কথা সাতজন ব্যক্তি