| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঠাকুরগাঁওয়ে চাষ হচ্ছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন জাতের আখ

অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও দেশীয় উদ্ভাবনী—এ তিন জাতের আখ চাষ করে কৃষকের দোরগোড়ায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ঠাকুরগাঁও আঞ্চলিক সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউট। গবেষণা মাঠে সাফল্যের পর এসব আখ এখন পৌঁছাচ্ছে কৃষকের খেতে।

বিস্তারিত...

বেনাপোল স্থল বন্দর দিয়ে খরচ বেড়ে যাওয়ার মাছ আমদানি বন্ধ

বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। কাস্টমসের নতুন নিয়মে খরচ বৃদ্ধির অভিযোগ এনে রোববার ১০আগস্ট থেকে এ মাছ আমদানি বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভনে ৩২ লাখ টাকা আত্মসাৎ

অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগীরা হলেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলফাজ মিঠুন (২১) এবং ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৪)।

বিস্তারিত...

ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলির শব্দ, সতর্ক বিজিবি

দীর্ঘ বিরতির পর আবারও মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত। রবিবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে চলা প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান সীমান্তবর্তী গ্রামবাসী।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী নাঈমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

বিস্তারিত...

বেনাপোলে প্রেম প্রতারণার জেরে টিকটকার মাহীর আত্মহত্যা

যশোরের বেনাপোলের সাদিপুর গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ও টিকটক তারকা ইয়াসমিন আক্তার মাহী (২১) প্রেমিকের অবহেলা ও সামাজিক অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। অভিযুক্ত প্রেমিক সাকিবুল হাসান বিশাল স্থানীয় আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পরিবারের সন্তান। এ ঘটনায় বিশাল ও তার পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

বিস্তারিত...

রড বোঝাই ট্রাক লুট, নোয়াখালীতে যুবদল কর্মীকে আজীবনের জন্য বহিষ্কার

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে রাতের অন্ধকারে রড বোঝাই করা একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায়। রড আনলোড করার সময় হাতেনাতে যুবদল কর্মীসহ দুই ডাকাতকে গ্রেফতার করে কবিরহাট থানা পুলিশ।

বিস্তারিত...

মধ্যরাতে চট্টগ্রাম বন্দরে ‘বোমা বিস্ফোরণের’ গুজব

চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে কেউ বলছেন, বোমা বিস্ফোরণ। আবার কেউ বলছেন, সিলিন্ডার বিস্ফোরণ। তবে ফায়ার সার্ভিস বলছে, এমন কোনো ঘটনা বন্দর এলাকায় ঘটেনি।

বিস্তারিত...

আবারও ওয়ান-ইলেভেন বা ফ্যাসিবাদের দিকে যেতে পারে দেশ : নুর

বাংলাদেশে আগামীতে নানা ধরনের রাজনৈতিক সংকট দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বিস্তারিত...

ভাঙ্গায় বেসরকারি সংস্থা রিকের বৃক্ষ রোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্য উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বেসরকারি সংস্থা রিসোর্স এন্টিগ্রেশন সেন্টার (রিক) শাখার উদ্যোগে অফিস চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বিস্তারিত...

রড বোঝাই ট্রাক লুট, নোয়াখালীতে যুবদল কর্মিসহ গ্রেপ্তার-২

নোয়াখালীর কবিরহাটে ডাকাতি হওয়া একটি ট্রাক ও রডসহ যুবদল কর্মি সোলেমান সুজন (৩৫) এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা- ফেনী মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামের বাবুর্চি বাজার এলাকা থেকে রডসহ ট্রাক ডাকাতির এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বিআরটিএ, পুলিশ, সিডিএসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যদি সম্মিলিতভাবে কাজ করে, তাহলে নগরের ট্রাফিক ব্যবস্থা আমূল পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

নোয়াখালীতে ব্যবসায়ীকে আটকের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়ার মাছ ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক মিজান মাঝিকে আটক ও মামলার প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (১০ আগস্ট) দুপুরে জেলার চেয়ারম্যান ঘাট এলাকার মাছ ঘাটে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মাছ ব্যবসায়ী ও জেলেরা।

বিস্তারিত...

সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচারের দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের বিক্ষোভ

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে কাপাসিয়ার সাংবাদিকরা। ‎আজ রোববার (১০আগস্ট) বিকাল ৩টায় কাপাসিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪