বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের (বিআরজেএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাঈনুদ্দিন রুবেল।
ফরিদপুরে সবুজ আহমেদ (৩৬) নামের রিচম্যান পোশাক শোরুম ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে জেলা শহরের ঝিলটুলী এলাকার ওই পোশাক শোরুম সংলগ্ন শেফালী মঞ্জিলের তৃতীয় তলার একটি মেসবাসা থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত পাঁচজন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় চাঁদাবাজকে আটকের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে রাজাবাজার আড়ৎদার ও সাধারন ব্যবসায়ী সমিতি।
ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. ইসমাইল জবিউল্লাহ (২৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর জামায়াত কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিন।
পোশাক কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে রোয়া ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
চাঁদপুরের বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহন, যুব পুরস্কার, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি প্রতি পাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ফরিদপুর জেলার ভাঙ্গায় মঙ্গলবার ২৩ জন প্রশিক্ষণ কোর্সধারী যুবক ও যুবতীকে ২৮ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে ঢুকছে পানি।
সালথায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম সাহিদ শেখ (৪৫)। সে পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে।
প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।