জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ফলাফলে ভিন্নতা দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোট গণনা স্থগিতের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান। তিনি জানান, ভোট গণনার জন্য দুটি প্রতিষ্ঠানের সরবরাহ করা মোট ছয়টি মেশিন ব্যবহার করা হচ্ছিল। তবে কারিগরি সমস্যার কারণে একই ব্যালট থেকে ভিন্ন ভিন্ন ফলাফল আসতে থাকায় তাৎক্ষণিকভাবে গণনা বন্ধ রাখা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ভোট হয়। জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, এবারের নির্বাচ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এক শিক্ষার্থীকে ‘বহিরাগত’ আখ্যা দিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোট চলাকালে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহীদুজ্জামান সরকার নামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থী ভোট দিতে যাওয়ার সময় তাকে ঘেরাও করেন ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের কয়েকজন এবং পর্যবেক্ষক জুনায়েদ মাসুদ। তার ভোটার কার্ড দেখ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। তবে অভিযোগটি অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোট গণনার জন্য ব্যালট বক্স গণনাস্থলে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। প্রায় ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টায় ভোটগ্রহণের আনুষ্ঠানিক সময়সীমা শেষ হলেও লম্বা লাইনের জন্য শেষ হতে আ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেছেন, আমরা আশা করছি মোট ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। এখনো ভোটগ্রহণ চলছে, সব কেন্দ্রের তথ্য আসলে বিস্তারিত বলা যাবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে জকসু নির্বাচনের ভোটের পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। ভোটগ্রহণ চলাকালে ভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেন তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকাল ৩টা পর্যন্ত।
প্রতিষ্ঠার দুই দশক পর আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘদিনের অপেক্ষার এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। একই সঙ্গে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।
কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা দেশের সব কেন্দ্রেই দুপুর ২টায় এক ঘণ্টাব্যাপী সময়ে শুরু হবে।