ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামানুসারে থাকা পাঁচটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষক ড. জিনাত হুদা, ড. আ ক ম জামাল উদ্দীন, ড. সাদেকা হালিম ও ড. মো. মশিউর রহমান বৈষম্যবিরোধী ছাত্র
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় জয় পেয়েছেন। ২১টি কেন্দ্রীয় পদের মধ্যে ১৬টিতে বিজয়ী হয়েছেন তারা। বিশেষভাবে, ভিপি, সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পদগুলোতে বিপুল ভোটে জয় লাভ করেছেন শিবির সমর্থিত প্রার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ডিনস কমিটির সুপারিশ অনুযায়ী, এসব শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে সংরক্ষণ করে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্যাকেটের ওপর স্পষ্টভাবে ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ লেখা থাকবে।
কৃষিভুক্ত নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের ফলাফল প্রকাশের ঘোষণা করেন। এরপর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই নিরঙ্কুশ জয় পেয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩১টি কেন্দ্রে ভোট গণনার ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৪,৩১৯ ভোট নিয়ে ৬৬৬ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর ফলাফলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ২৯টি কেন্দ্রে ৫০৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনায় নাটকীয় মোড় দেখা দিয়েছে। টানা দশটি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিবের কাছে পিছিয়ে থাকার পর আবারও
নির্বাচন কমিশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টির ফল প্রকাশ করেছে । যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগণনায় প্রাথমিকভাবে চারটি বিভাগের ফল প্রকাশ করা হয়েছে। এসব কেন্দ্রে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস পদপ্রার্থীরা এগিয়ে রয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মেসি বিভাগের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম এবং অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের চতুর্থ তলায় পরিসংখ্যান বিভাগের নবনির্মিত বর্ধিতাংশ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ধিতাংশটির উদ্বোধন করেন। পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অর্থায়নে এই অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থিতিশীলতা ও সার্বিক শিক্ষা পরিবেশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা প্রায় চার ঘণ্টা স্থগিত থাকার পর পুনরায় শুরু হয়েছে। ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা এই কার্যক্রম মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে আবার চালু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে এ তথ্য জানান।