| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চার ভাষায় প্রচারণা চালিয়ে চবি ক্যাম্পাসে আলোচনায় চাকসু প্রার্থী সুমাইয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আসন্ন ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ। একাডেমিক ভবন, অনুষদের ঝুপড়ি, বিশ্ববিদ্যালয় স্টেশন—সব জায়গাতেই পোস্টার, লিফলেট আর প্রচারকার্ডে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। দিন-রাত নিরবচ্ছিন্নভাবে চলছে প্রার্থীদের প্রচারণা। এরই মধ্যে একটি লিফলেট সবার নজর কেড়েছে। সেটিতে বাংলা, চাকমা, মারমা ও চাটগাঁইয়া ভাষায় অভ্যর্থনা জানিয়ে রয়েছে শুভেচ্ছাবার্তা। আছে ইশতেহার ও কিউআর কোড।

বিস্তারিত...

নিয়ম ভেঙে ডাকসু নেতাদের জন্য এসি বসাচ্ছেন ভিসি

বাজেট ঘাটতিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ৯ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৯টি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বসানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ অফিস ছাড়া অন্য কোথাও এসি স্থাপন নিষিদ্ধ থাকলেও উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান ডাকসু নেতাদের অনুরোধে অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

জবি ছাত্রদলের প্রয়াত যুগ্ম-আহ্বায়ক হাসিবের প্রতিশ্রুতি রক্ষায় ছাত্রদল নেতার উদ্যোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন শাখা ছাত্রদলের সদ্য প্রয়াত যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।

বিস্তারিত...

রাকসু নির্বাচন: আচরণ বিধি লঙ্ঘন করে ছেলের প্রচারণায় অংশ নিলেন মা

ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী নূর নবীর প্রচারণায় অংশ নিয়েছেন তাঁর মা।

বিস্তারিত...

রাকসু: ছাত্রদল-শিবিরের আচরণবিধি ভাঙার পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

বিস্তারিত...

চাকসুতে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রী সংস্থার বিরুদ্ধে

র্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই অক্টোবর। ইতোমধ্যেই চাকসু নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে ছাত্রী সংস্থার বিরুদ্ধে।

বিস্তারিত...

চাকসু নির্বাচন: ফল নির্ধারণে বড় ফ্যাক্টর শহরবাসী ভোটাররা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ফজল চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় থাকেন। সকালে শাটল ট্রেন ধরতে ছুটে যান ষোলশহর স্টেশনে। ক্লাস শেষে ফেরেন বিকেলে। চাকসু নির্বাচন নিয়ে এবার তার অন্য রকম উচ্ছ্বাস। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘চাকসু নির্বাচনে ভোট দিতে পারব, এটা ভাবিনি কখনো। পড়াশোনা শেষ হওয়ার আগে অন্তত একটা বড় ঘটনার সাক্ষী হচ্ছি।’

বিস্তারিত...

রাকসু নির্বাচনে নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা

রিপোর্টার্স২৪ ডেস্ক : মাথায় মুকুট ও নবাবি পোশাক পরে অভিনব ভঙ্গিতে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রার্থী আবদুল্লাহ আল কাফী। তিনি ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের হয়ে সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচারে নেমেছেন তরুণ এই ছাত্রনেতা। আজ সোমবার ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় তিনি প্রচার চালিয়েছেন।

বিস্তারিত...

চাকসুতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা ও বিশ্ববিদ্যালয় প্রেসে ব্যালট ছাপানোর দাবি

চাকসু ও হল সংসদের নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি তুলে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেসে কঠোর নিরাপত্তার সঙ্গে ব্যালট ছাপানোর দাবিও তোলা হয়েছে ওই স্মারকলিপিতে।

বিস্তারিত...

আচরণবিধি লঙ্ঘন ও ছাত্রদলের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ ছাত্রীসংস্থার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও ছাত্রদলের ‘অযাচিত হস্তক্ষেপের’ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।

বিস্তারিত...

চবিতে CUSS YouthMappers এর সাংগঠনিক সম্পাদক হলেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ওজায়ের হোসেন

CUSS YouthMappers হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক কার্যক্রমের অন্যতম প্ল্যাটফর্ম CUSS-এর একটি এফিলিয়েটেড ক্লাব, যা আন্তর্জাতিক বৃহত্তর YouthMappers নেটওয়ার্কের একটি স্বীকৃত চ্যাপ্টার।

বিস্তারিত...

চাকসু নির্বাচনে সার্বভৌম শিক্ষার্থী ঐক্যের ২২ দফা ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে স্বতন্ত্র প্যানেল ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’।

বিস্তারিত...

ছুটি শেষে আবারও ভোটারদের কাছে ছুটছেন রাকসু নির্বাচনের প্রার্থীরা

দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। রোববার (৫ অক্টোবর) সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচারণা শুরু করেন।

বিস্তারিত...

চাকসু নির্বাচন : ১৫ কেন্দ্রের পাঁচটি অনুষদ ভবনের ৬৫ কক্ষে হবে ভোট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট হবে ১৫টি কেন্দ্রে। পাঁচটি অনুষদ ভবনের ৬৫টি কক্ষে শিক্ষার্থীরা ভোট দেবেন। একজন ভোটার কেন্দ্রে সর্বোচ্চ ১০ মিনিট অবস্থান করতে পারবেন।

বিস্তারিত...

দুর্গাপূজার ছুটি শেষে জমে উঠেছে চাকসু নির্বাচনি প্রচারণা

দুর্গাপূজার ছুটির শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনের এই প্রচারণা। আজ রোববার সকাল থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়, শাটল ট্রেন ও সড়কে অবস্থান করে দেখা গেছে এ চিত্র।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪