ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রকাশের দুই দিন পর গত শনিবার প্রকাশ করা হয় হলভিত্তিক কেন্দ্রের ফল। এতে ঘোষিত ফলাফলের সঙ্গে প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল না মেলার অভিযোগ তোলেন বেশ কয়েকজন প্রার্থী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। তবে এই গরমিলকে ‘বিরতিহীন কর্মসম্পাদনজনিত মানবীয় অবসাদের কারণে কয়েকটি ক্ষেত্রে ভুল’ উল্লেখ করে গতকাল রোববার রাতে সংশোধিত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের জোট ‘ইউনাইটেড ফর রাইটস’ আংশিক প্যানেল ঘোষণা করেছে। তবে শীর্ষ তিন পদে (ভিপি, জিএস, এজিএস) কোনো প্রার্থী রাখা হয়নি।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করা হবে এ নির্বাচন। রবিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের আয়োজন করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকায় সহসভাপতি (ভিপি) ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৩ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) ১৬ জনসহ মোট ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজের জিরো প
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্কসংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস ও লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানপাট উচ্ছেদে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। সামান্য কিছু অসুবিধা হলেও বৃহত্তর স্বার্থে সুন্দর পরিবেশ সৃষ্টিতে সবাই ঐক্যমত পোষণ করবে বলেও আশা প্রকাশ করেছে সংগঠনটি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে অংশ নিয়ে জয়ী হয়েছেন এক দম্পতি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম এবং শহীদদের আকাঙ্ক্ষা- এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এসময় প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা দিতে হবে প্রার্থীদের। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।
তিন যুগ পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস এখন সরগরম। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে স্বতন্ত্র শিক্ষার্থীরাও প্যানেল গঠনের তোড়জোড় শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদ নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। আগাম প্রচারণায় সম্ভাব্য আটটি প্যানেল থেকে আটজন প্রার্থীর তোড়জোড় দেখা যাচ্ছে।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল ব্যাপক সাফল্য পেয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মাধ্যমে শেষ হলো প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি (সহ-সভাপতি) পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সমন্বিত প্যানেলের আব্দুর রশিদ জিতু। জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম।