দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। গতকাল (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ২১ কেন্দ্রে ভোটগ্রহণ।
দীর্ঘ ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করছিলেন তারা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি সেজন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি।
জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম। নির্বাচন বানচালে বিএনপিপন্থী দুই শিক্ষক ইন্ধন দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে। এর আগে নির্বাচন কমিশন থেকে ভোট গণনা বন্ধের ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষকরা একটি জরুরি সভার আহ্বান করেন। এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন কমিশনে কার্যালয়ে প্রবেশ করেন।
জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ২২ ঘণ্টা পরও চলছে গণনা। গতকাল বৃহস্পতিবার রাতে আজ শুক্রবার দুপুরের মধ্যে গণনা শেষ হবে বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম। তবে আজ দুপুরে তিনি জানান, রাতে গণনা শেষ হতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন তানভীর বারী হামিম। নির্বাচনে ৫২৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শেষ হয় বৃহস্পতিবার বিকেল ৫টায়, তবে একদিন পেরিয়ে শুক্রবার চলে এলেও নির্বাচনের ফল এখনও প্রকাশ করা হয়নি। এরপর শুক্রবার দুপুরের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও সেটি পিছিয়ে সন্ধ্যা করা হয়। সর্বশেষ নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, রাত ১১ টা নাগাদ ফল প্রকাশ হতে পারে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। তবে এখনো কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণার সময় নিশ্চিত জানা যায়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা চলছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৩ ঘণ্টায় মোট ১৪টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৭টি হলের গণনা এখনো চলমান রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পুনরায় নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবন, পরিবহন চত্বর হয়ে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনকে ‘ত্রুটিপূর্ণ’ বললেও ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। সারা রাত ভোট গণনা করা হবে।