ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে শেষমুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ নির্বাচনে বেশি আলোচনায় ভিপি, জিএস, এজিএসসহ কয়েকটি পদ। গুরুত্বপূর্ণ পদগুলোর কোন পদে কে যোগ্য, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘অভূতপূর্ব সাড়া’ পাচ্ছেন বলে দাবি করেছেন ছাত্রদল–সমর্থিত সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম।
গায়ে হাত তোলার চেয়ে অনলাইনে বুলিং, ব্যক্তি-আক্রমণ ও গালিগালাজ বিপর্যস্ত করে দেয়। এমনটি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে আটটি ভোটকেন্দ্র পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী ঐক্যজোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
আর মাত্র কয়েকদিন পরেই ডাকসু নির্বাচন। সে উপলক্ষে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ, প্রার্থীদের প্রচার-প্রচারণাও তুঙ্গে। কিন্তু এবার যেন সবকিছু একটু ভিন্ন, গৎবাঁধা লিফলেট আর পোস্টার নয়, বরং ভিন্ন কৌশলে প্রার্থীরা যাচ্ছেন ভোটারের কাছে। এই মুহূর্তের ঢাবির লাইব্রেরি থেকে খেলার মাঠ—সর্বত্রই হাসিমুখে লিফলেট হাতে কোনো না কোনো পরিচিত বা অপরিচিত মুখের দেখা মিলবেই। হাতে লিফলেট গুঁজে দিয়েই তারা নিজের পরিচয় ও ব্যালট নাম্বার জানিয়ে চাইবেন ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার। তিনি এ পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাসের প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব বলেছেন, ‘তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে নিরাপত্তাজনিত কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে মশালমিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরও বাড়তেছে’ বলে উল্লেখ করে আবদুল কাদের লিখেছেন, ‘তার পর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্যক্ষমতা থাকে, আমি আর কত দিন নিতে পারব জানি না।’
ঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি আকরাম হোসেন চৌধুরী রিটকারীর আইনজীবী সরদার আবুল হোসেনকে উদ্দেশ্যে করে বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আগে রিট নিয়ে এসেছিল। আমরা ফিরিয়ে দিয়েছি। ঢাবির ভিসি আমার আত্মীয়। তা ছাড়া, ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগ ইনটারফেয়ার করেছে। তাই আমরা ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বাণী ভবন ও ড. হাবিবুর রহমান ভবন নির্মাণের দায়িত্ব আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুলাই ৩৬ হলের ৯১ শিক্ষার্থীকে ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবন বহিষ্কার করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করায় আগে থেকেই বেশ আলোচনায় ফাতেমা তাসনিম জুমা। আসন্ন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রার্থী হয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ৪১টি ভোট দিতে প্রতি ভোটার সময় পাবেন আট মিনিট। আর নির্বাচন উপলক্ষে শুধু ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।