দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আগামী ১২ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়টির নির্বাচন কমিশন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স' কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশলী অধিকার আন্দোলন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. ওয়ালি উল্লাহ এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’ জয়ী হলে আবার গেস্টরুম কালচার ফিরে আসবে বলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ বিষয়ে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে ওয়াদাবদ্ধ বলেও জানান তারা।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হবার সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রথম ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বটতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান লিখিত ইশতেহার পাঠ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতেহা শারমিন এ্যানি। স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। শিক্ষার্থীদের অধিকার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও গবেষণামুখী শিক্ষার প্রসারকে নিজের মূল অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন এ্যানি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন।
ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় সেনাবাহিনী রাখাকে সন্দেহজনক হিসেবে দেখছেন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। প্রার্থীদের মতামত ছাড়া এমন সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং সেনাবাহিনীর উপস্থিত দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিসি অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বুয়েটসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়া পেশ করতে যমুনার দিকে যাওয়ার সময় পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১০৩৫ জনে এবং প্রার্থীদের বাছাই প্রক্রিয়ার মধ্যে ৭৩ জন প্রত্যাহার করেছে ও বাতিল হয়েছে ১ জনের আবেদন।
ঘটনাটিকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল। চাওয়া হয় হল প্রভোস্টের অপসারণ।