| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একাডেমিক ও হল পর্যায়ে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি সবগুলো হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

বিস্তারিত...

ঢাবিতে ছাত্রদলের হল কমিটিতে বিতর্কিতরা, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার আহ্বায়ক কমিটি এক বছরের জন্য অনুমোদন করেছেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

বিস্তারিত...

জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রী হেনস্তার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের এক ছাত্রীকে “মেয়ে দেখলে টিটকারি করবই” বলে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহমানের বিরুদ্ধে।

বিস্তারিত...

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

চাঁদাবাজি নিয়ে সংবাদ করায় গাজীপুরে সাংবাদিককে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বিস্তারিত...

অধ্যাদেশ দাবি ১০ মিনিটের জন্য সায়েন্সল্যাব মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে ১০ মিনিটের জন্য সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে করে বেশকিছু সময়ের জন্য মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিস্তারিত...

শহীদ সাজিদের পরিবারকে তারেক রহমানের উপহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারকে উপহার তুলে দিয়েছে জবি ছাত্রদল।

বিস্তারিত...

ফ্যাসিস্ট দোসরদের বিচার দাবিতে বিক্ষোভের ডাক রাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষকদের ‘ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে তাদের ছবিসহ তালিকা প্রকাশ ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিস্তারিত...

গণ-অভ্যুত্থানে হামলা: জাবির ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, সনদ বাতিল ৭৩ জনের

গত বছরের ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বহিস্কৃতরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। একইসঙ্গে ঘটনার মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে ৪৬ শিক্ষার্থীকে বহিষ্কার এবং ৭৩ জন সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।

বিস্তারিত...

সম্পূরক বৃত্তি ও জকসুর রোডম্যাপের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি

সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ(জকসু) নির্বাচনের আয়োজনের দাবিতে জবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বিস্তারিত...

আজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন, শুরুতে নেই পাঠদান কার্যক্রম

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ কোনো পাঠদান কার্যক্রম চালু হবে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিস্তারিত...

ছাত্রীরা রাত ১০টার পর হলে প্রবেশ করলে সিট বাতিল

গত ৩১ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের হল পাড়ায় রাত ১০টার পর হলে প্রবেশ করলে সিট বাতিলের হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অসন্তোষ এবং সান্ধ্য আইন প্রয়োগে প্রশাসনের বিরুদ্ধে জেন্ডার বৈষম্যের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতা বহিষ্কার, সনদ বাতিল

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা-নির্যাতন ও বিভিন্ন সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের র‌্যাগিংসহ নানা অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ১০ ছাত্রলীগ নেতাকে আজীবনের জন্য বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিস্তারিত...

ডাকসুতে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। প্রথম বর্ষ থেকে বৈধ সিট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার, সুষ্ঠু শিক্ষার পরিবেশ পাওয়ার অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাইলে তার প্যানেলে যোগদানে আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (৩০ জুলাই) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

বিস্তারিত...

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ : মোট ভোটার ৩৯৯৩২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ৩৯ হাজার ৯৩২ জন। এরমধ্যে সর্বাধিক ভোটার রোকেয়া হলে ৫ হাজার ৬৭৬ জন। বুধবার (৩০ জুলাই) নির্বাচনের তফশিল অনুযায়ী এ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪