জুলাই আন্দোলনের সময় রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৭০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা অধ্যাপক মালেকা আক্তার বানুকে বদলি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণার সময় ছাত্রী হলে ছেলেদের এবং ছাত্র হলে মেয়েদের প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর ওপর সাম্প্রদায়িক হামলা, সন্ত্রাসী কায়দায় লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম এ ঘোষণা দেন। এ সময় অন্যান্য রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৯ জুলাই) থেকে।শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে এবার মহাসড়কেই পাঠদান করালেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, শ্রেনীকক্ষের মতই মনোযোগী হয়ে পাঠগ্রহন করলেন শিক্ষার্থীরাও। ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘন্টাব্যাপি চলে প্রতীকি এই পাঠদান কর্মসূচি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন ২০২৫’-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন ৩-এর সামনে এই মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে ডিপিপির অনুমোদন ও বাস্তবায়নে বিলম্বের বিষয়ে তাদের হতাশা ও ক্ষোভের কথা জানান।
সরকারি তিতুমীর কলেজকে ছাত্ররাজনীতি মুক্ত রাখার আহ্বান জানানো মুনতাসীর আনসারি এখন তিতুমীর কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) তিতুমীর কলেজ ছাত্রশিবির তাদের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন কমিটির তালিকা প্রকাশ করে।
আগামীকাল (রোববার, ২৭ জুলাই) ও সোমবার (২৮ জুলাই) কলেজ ছুটি থাকবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত চারুকলা প্রদর্শনীতে প্রদর্শিত কয়েকটি চিত্রকর্ম নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাসের বিদ্যালয় ভবনে আকস্মিকভাবে বিমানবাহিনীর বিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ণয় করে ঠিকানাসহ তালিকা প্রস্তুত করতে একটি কমিটি গঠন করেছে স্কুল পরিচালনা কর্তৃপক্ষ।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের কলেজ ক্যাম্পসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা শুধু তাদেরই বিচার দাবি করি যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে। তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু আমরা এটিও চাই যে কোনো নিরপরাধ ব্যাক্তি যেন এই তালিকায় না আসে।