ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘কোন জায়গাকে কারাগার হিসেবে ঘোষণা করা হবে, সেটা প্রসিকিউশন বা তদন্ত সংস্থার বিবেচ্য বিষয় নয়, আমাদের বিবেচ্য বিষয় হলো আইনানুযায়ী কাজটা করতে হবে।’
সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোন পুলিশ কর্মকর্তা পক্ষপাতদুষ্ট আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ২০২৪ সালে টানা ৩৬ দিনব্যাপী আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতিত হলেও শহীদ ও আহতদের এখনও পূর্ণ মর্যাদা, চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়নি। তাইতো এ সংক্রান্ত ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি দিতে সচিবালয়ে জড়ো হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত বীর জুলাই যোদ্ধারা। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই দাবিগুলো অবিলম্বে কার্যকর করার।
ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করলে বাংলাদেশ ও ভুটান উভয় দেশই লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি।
রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত কলেজ শিক্ষার্থী হৃদয়ের লাশ তুরাগ নদীর কড্ডা ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) প্রজ্ঞাপন জারি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের কথা আজ সোমবার (১৩ অক্টোবর) জানানো হয়েছে।
মালয়েশিয়ায় থাকা অবৈধ বাংলাদেশিরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এ সুযোগ পাবেন। সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।
রিপোর্টার্স২৪ ডেস্ক : কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ করতে হবে। যদি গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার করতে ব্যর্থ হন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
দেশে ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে উল্লেখ করে আরও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে সচিবালয় অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা এ তথ্য জানান। বিভিন্ন সময়ে হজের জন্য এসব অর্থ পাঠিয়েছিল এজেন্সিগুলো। কিন্তু সেগুলো অব্যয়িত রয়ে যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকও রয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৬৭ নেতাকর্মীকে নাশকতার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সা