| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দুর্যোগে ভোগান্তির মধ্যেই এইচএসসি পরীক্ষা, স্থগিত না করায় ক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী

ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেই সোমবার (১৩ জুলাই) সারাদেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় এদিন পরীক্ষা নেওয়া হয়নি।

বিস্তারিত...

আইএমএফের নতুন ঋণ কর্মসূচির কাঠামো নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা ও মূল কাঠামো (প্রিন্সিপাল) নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিস্তারিত...

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, মাঠে সর্বোচ্চ প্রস্তুতি

বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বাস্থ্যসেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিস্তারিত...

ঢাকার জলাবদ্ধতার বড় কারণ পলিথিন, ব্যবহার না কমালে সমাধান কঠিন: ডিএসসিসি প্রশাসক

ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ পলিথিন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেছেন, পলিথিনের ব্যবহার কমানো না গেলে রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন।

বিস্তারিত...

টেকসই উন্নয়নে বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী হবে: পরিবেশমন্ত্রী

বাংলাদেশের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে পরিবেশবান্ধব বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি।

বিস্তারিত...

অপ্রয়োজনীয় সিজারিয়ান নিরুৎসাহিত করতে নতুন নীতি নিচ্ছে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব নিরুৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে একগুচ্ছ নতুন উদ্যোগ বাস্তবায়নের কথাও জানান তিনি।

বিস্তারিত...

ঢাকার রাস্তায় আজও সঙ্গী বৃষ্টির ভোগান্তি

টানা বৃষ্টিতে রাজধানীবাসীর দুর্ভোগ যেন কাটছেই না। গতকাল দিনভর বৃষ্টিতে ঢাকার অধিকাংশ সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। আজ (সোমবার) সকালেও একই চিত্র দেখা গেছে। বৃষ্টির মধ্যে কাদা-পানি মাড়িয়ে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে।

বিস্তারিত...

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।

বিস্তারিত...

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল সরকার গঠন করতে পারলে সারা দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বিস্তারিত...

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পরিবারের সদস্যরা এবং তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মকর্তারা।

বিস্তারিত...

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন এ মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিস্তারিত...

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। অনেকগুলো কর্মসূচির মধ্যে আমরা সারা দেশে এ বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখতে চাই। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।’ সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের ১৯টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিস্তারিত...

বরিশাল সফরে প্রধানমন্ত্রী যে সকল কর্মসূচিতে অংশ নেবেন

সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। এক দিনের সরকারি সফরে সোমবার (১৩ জুলাই) তিনি দক্ষিণাঞ্চলের এ জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিস্তারিত...

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের পাশে মুইজ্জু

মৌসুমি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের প্রতি সহানুভূতি জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ১২ জুলাই পাঠানো এক বার্তায় তিনি মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪