| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আড়াই মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পরিচালিত বিশেষ অভিযানে গত আড়াই মাসে ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বিশেষ অভিযানের পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

১৯ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে দমকা হাওয়া, ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দেনমোহর আদায়ে নীতিমালা কেন নয়, হাইকোর্টের রুল

বিয়ের সময় নির্ধারিত দেনমোহর পরিশোধ ও আদায়ের জন্য একটি বিস্তারিত পদ্ধতি বা নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

বিস্তারিত...

নিউমার্কেটের জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর

রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বিস্তারিত...

স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। সোমবার (১৩ জুলাই) রাতে সংসদ অধিবেশনে এই কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এই উদ্যোগকে জনগণের রায়ের পরিপন্থী এবং ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবিকে পাশ কাটা

বিস্তারিত...

মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিশু আহত

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায় (দাখসিসি) ৮ম তলা ভবনের ৬ তলায় বৈদুতিক সর্টসার্কিট থেকে বিষ্ফোরণে দেওয়ালের বেশকিছু অংশ ভেঙ্গে যায় ও আগুন লেগে যায়। এই ঘটনায় সেখানে ঘুমিয়ে থাকা মাদ্রাসার ৫ শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

বিস্তারিত...

মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন বিল অনুযায়ী, এ ধরনের সাইবার অপরাধ প্রমাণের জন্য অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না।

বিস্তারিত...

‘মডেল মসজিদ নির্মাণে ব্যয় ১৩ থেকে ২১ কোটিতে কীভাবে গেলো’

মডেল মসজিদ নির্মাণে সব প্রকল্প ব্যয় মোট কত ছিল, কতটা নাম্বার অব মডেল মসজিদ হয়েছে, তা তদন্ত পরিচালনা করার জন্য আজই মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। মডেল মসজিদের ব্যয় এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কীভাবে গেলো— সেই প্রশ্নও তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিস্তারিত...

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ এবং ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদে

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে ৫ মাসে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ৮ শতাংশ

বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। উচ্চ সুদের হার, ভোক্তা ব্যয় কমে যাওয়া এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে দেশটির মোট পোশাক আমদানি মূল্য আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ কমে ২৮ দশমিক ৭৮

বিস্তারিত...

সংসদের ছাদ চুইয়ে পানি পড়ে ডেপুটি স্পিকারের ঘরে, পানি আটকান বাটি দিয়ে

জাতীয় সংসদ ভবনের পবিত্র মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে বৃষ্টিতে পানি পড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এই পানি পড়ার ঘটনার সত্যতা স্বীকার করতে গিয়ে স্বয়ং স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল নিজের ঘরের করুণ চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, শুধু

বিস্তারিত...

বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখ মানুষ

দেশের ৭টি জেলা বর্তমানে বন্যা পরিস্থিতির শিকার। বন্যাকবলিত এই জেলাগুলো হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলাগুলোর মোট ৫৯টি উপজেলা প্লাবিত হয়েছে। এ ছাড়া উপদ্রুত অঞ্চলগুলোর ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্যার পানিতে বর্তমানে দেশের মোট ১ লাখ ৫৫ হাজার ৩১১টি প

বিস্তারিত...

পানির নিচে নিউ মার্কেট

রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে ঢাকা নিউ মার্কেটের সব দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মার্কেটের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রাখা হয়েছে। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির অফিস সেক্রেটারি ফিরোজ উল ইসলাম জানান, শনিবার রাত থেকে শুরু হওয়া

বিস্তারিত...

বনানীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা চালু হয়েছে রাজধানীর বনানী শাখার উদ্যোগে। ‘ক্যাশলেস বনানী’ শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও ক্যাশলেস সেবার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বেলা আড়াইটায় দিকে বনানী

বিস্তারিত...

সওজের জমিতে কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার

বহু বছর ধরে মামলা নিষ্পত্তি না হওয়ায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জমি ইজারা বাবদ মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। যদিও ইজারার জমিতে স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানগুলো। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের বিভিন্ন স্থানে সড়ক ও জ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪