আসন্ন পবিত্র ঈদুল আজহায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (০৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি
বাজেটে অপ্রদর্শিত আয় (কালো টাকা) সাদা করার সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থা বৈষম্যকে আরও উসকে দেওয়া হবে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপস্থাপিত বাজেটে এ সুযোগ ‘বৈষম্যবিরোধী ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়ের ব্যত্যয়।
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এবারের বাজেট আমি এটাকে বলবো ব্যতিক্রমী বাজেট। এটা অপচয় কমানোর বাজেট, এটা অসংগতি কমানোর বাজেট।
দেশ আইসিইউতে ছিল, খাদের কিনারে চলে আসছিল সেসময় আমরা দায়িত্ব নিয়েছি, আমরা ক্ষমতা নেইনি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে (২০২৫-২০২৬) অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অপ্রতুল জামানত ও জাল সাব-কন্ট্রাক্ট দেখিয়ে অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে প্রায় ১ হাজার ১৭৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তার ছেলে ও আইএফআইসি ব্যাংকের এমডিসহ ৩৯ জনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজার বিশ্লেষণ করলে দেখা যাবে আমরা বর্তমানে স্বস্তির মধ্যে আছি। মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন
আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে মূল্যস্ফীতি কমলে সুদহারও কমানো হবে বলেও জানান তিনি।
পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যে বাজেট ঘোষণা করেছেন এটা বাস্তবসম্মত বাজেট। এটা সম্পূর্ণ বাস্তবায়ন হবে। মঙ্গলবার (০৩ জুন) ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সরকারি যেকোনো পদে চাকরির জন্য জাতীয় পরিচয়পত্রকে (এনআইডি) বাধ্যতামূলক করার বিষয়ে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যান্য কাগজপত্রের সঙ্গে এনআইডি বাধ্যতামূলক করার পাশাপাশি জনপ্রশাসনের সংশ্লিষ্ট আইনি কাঠামোর মধ্যেও বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ইসি। মঙ্গলবার (৩ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবীর।
যশোরের কোতোয়ালী থানাধীন রূপদিয়া রেলস্টেশনে সন্তান প্রসবের পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর ফোনে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মা ও শিশুকে। মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে সমিতির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া ও মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
আগামী এক জুলাই থেকে সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরতদের বিশেষ সুবিধা হিসেবে নূন্যতম এক হাজার টাকা ও পেনশন ভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা দেবে সরকার। প্রদেয় হবে। মঙ্গলবার (০৩ জুন) অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি-৩ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপণে এ তথ্য জানানো হয়েছে।
কাদের গনি চৌধুরী বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন বহির্ভূতভাবে বাংলাদেশে পুশইন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয়
রাজনৈতিক সংস্কারের সম্ভাব্য নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আজ (৩ জুন) শুরু হলো জাতীয় ঐকমত্য কমিশনের বহুল প্রতীক্ষিত বিষয়ভিত্তিক সংলাপ। এই আলোচনার সূচনাবক্তব্যে কমিশনের সহ-সভাপতি প্রফেসর ড. আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ তৈরি করতে যাচ্ছি, সেখানে কোনটা অন্তর্ভুক্ত থাকবে, কোনটা থাকবে না— আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়