| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল যে ১৮ দেশ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এই মহাযজ্ঞ আয়োজন করবে, যা ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে ইতিহাসের পাতায় জায়গা পাবে। এরই মধ্যে একঝাঁক দল নিশ্চিত করেছে তাদের উত্তর আমেরিকার যাত্রা, বাকি দলের ভাগ্য নির্ধারিত হতে অবশ্য এখনো সময় লাগবে।

বিস্তারিত...

নেপাল থেকে বিকেলে ফিরছে বাংলাদেশ দল

পরিকল্পনা অনুযায়ী বুধবার দেশে ফেরার কথা থাকলেও একদিন আগে আজই দলকে ফিরিয়ে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিস্তারিত...

তামিম ইকবা‌লের জন্য বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাচা আকরাম খান

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিবেন না আকরাম খান।

বিস্তারিত...

বাতিল হলো বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়ে গেছে বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আয়োজকরা তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। নিরাপত্তা শঙ্কার কারণে নেপাল-বাংলাদেশ দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ

বিস্তারিত...

কাঠমান্ডুতে ‘হোটেলে আটকা’ জামাল-মিতুলরা

নেপালে সরকারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। কূটনীতিকদের এলাকাগুলোতে (ডিপ্লোমেটিক জোন) কারফিউ দিয়েছে সরকার। কাঠমান্ডুের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অচলাবস্থা। ফলে দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি নিতে হোটেল থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল।

বিস্তারিত...

উত্তাল কাঠমান্ডুতে বাংলাদেশের অনুশীলন পন্ড, ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

আগের দিনটা বলতে গেলে শুয়ে বসেই পার করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। আজ বেলা ৩টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুশীলন ছিল। কিন্তু জেন–জিদের বিক্ষোভের কারণে হোটেল থেকেই বের হতে পারেননি ফুটবলাররা। পরিস্থিতি অস্বাভাবিক দেখে অনুশীলন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিস্তারিত...

ডাকসু নির্বাচনের প্রচারণায় পাকিস্তানের মিসবাহ উল হক

রাত পোহালেই ডাকসু নির্বাচন। ইতোমধ্যে প্রচার-প্রচারণার কাজ শেষ করেছেন প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এই নির্বাচন ঘিরে সর্বমহলে চলছে আলোচনা। তবে এবার ঘটলো এক অভূতপূর্ব ঘটনা।

বিস্তারিত...

মেমফিসের রেকর্ডের রাতে ডাচদের ৫ গোলের থ্রিলার জয়

নেদারল্যান্ডসের সর্বকালের সেরা গোলদাতার খেতাব নিজের করে নিলেন মেমফিস দেপাই। রোববার লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে রেকর্ড গড়ার সঙ্গে দলের জয়সূচক গোলটিও করেন তিনি।

বিস্তারিত...

সিনারকে হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন আলকারাজ

মানুষ, নাকি যন্ত্র? রোববার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কার্লোস আলকারাজের খেলা দেখতে বসে বার বার সেটাই মনে হচ্ছিল। কীভাবে কেউ এভাবে টেনিস খেলতে পারেন? বিশেষ করে উল্টোদিকে থাকা লোকটার নাম যখন ইয়ানিক সিনার। সেই সিনার, যিনি চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন, জিতেছেন দু’টি। এমনকি এই ম্যাচে নামার আগেও বিশ্বের এক নম্বর ছিলেন তিনি।

বিস্তারিত...

ভুটানের লিগে সর্বোচ্চ গোলদাতা সাবিনা খাতুন

দেশে সাফ শিরোপা জয়ের পর মাঠের বাইরের নানা ঘটনায় আলোচনায় ছিলেন সাবিনা খাতুন। তবে ভুটানে গিয়ে নতুন রূপে দেখা দিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।

বিস্তারিত...

বিসিবির আগে বিসিসিআইতে নির্বাচন

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি। বোর্ডের সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সিলেটে জানিয়েছিলেন, অক্টোবরে হবে বিসিবি’র পরিচালনা পর্ষদ ও বিসিবি সভাপতি নির্বাচন। বিসিবির মতো বোর্ড নির্বাচনের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।

বিস্তারিত...

এশিয়া কাপ খেলতে দুবাইয়ের পথে টাইগারদের প্রথম বহর

এশিয়া কাপ খেলতে প্রথম বহরে অধিনায়ক লিটন দাসসহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। অধিনায়ক লিটনসহ প্রথম ভাগে দেশ ছেড়েছেন জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান এবং রিশাদ হোসেন।

বিস্তারিত...

আনিসিমোভার বাধা পেরিয়ে সাবালেঙ্কার শিরোপা উল্লাস

ম্যাচ শুরু হওয়ার আগে আকাশ থেকে নেমে এলো প্রবল বৃষ্টি। স্টেডিয়ামের ছাদ নামিয়ে ম্যাচ শুরু করা হলেও বৃষ্টি থামার পর আরেক ঝড় দেখা গেল কোর্টে।

বিস্তারিত...

দিয়েগো জোতাকে স্মরণের দিনে দুর্দান্ত রোনালদো, বিধ্বস্ত আর্মেনিয়া

গত জুলাইতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ফুটবলার দিয়েগো জোতাকে স্মরণের পর বড় জয় পেয়েছে পর্তুগাল। রোনালদো-ফেলিক্সদের উদযাপনেও বারবার জোতার কথা স্মরণে আসছিল উপস্থিত দর্শকদের। দুই আল-নাসর তারকাই এদিন জ্বলে উঠেছিলেন। সৌদি ক্লাবটিতে দেখানো সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আনলেন জাতীয় দলের জার্সিতেও। পর্তুগালের একপেশে দাপটের ম্যাচে ৫-০ গোলে উড়ে গেছে আর্মেনিয়া।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪