ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের কোটি কোটি দর্শকের নজর এক মঞ্চে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ঘিরেও সম্প্রচারস্বত্ব নিয়ে বিভিন্ন দেশে চলছে আলোচনা। বাংলাদেশ ও ভারতে এখনো আনুষ্ঠানিক সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ঘোষণা না আসায় সমর্থকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এর মধ্যেই জানা গেছে, ব্রাজিলের দর্শকরা ইউটিউবেই বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ উপভোগ করতে পারবেন।
ফুটবল কিংবদন্তি পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প এবার উঠে এলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তি পেয়েছে নতুন স্পোর্টস ড্রামা সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন নিয়ে ফ্রেঞ্চ ওপেনে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু সেই স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল। টানা ১০টি মেজর টুর্নামেন্ট পেরিয়েও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেলেন না সার্বিয়ান কিংবদন্তি। এবার তাকে হতাশার সাগরে ডুবিয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলের ১৯ বছর বয়সী উদীয়মান তারকা জোয়াও ফনসেকা।
বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪১ বছর বয়সেও নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ২০২৬ বিশ্বকাপে ষষ্ঠবারের মতো খেলার প্রস্তুতি নেওয়া এই পর্তুগিজ ফরোয়ার্ডের ২০৩০ আসরেও খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্টিনেজ।
লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ দিয়ে। সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসেবে নেমেই গোল ও অ্যাসিস্ট করে নজর কাড়েন তিনি। তবে তখন তার গায়ে ছিল ১৯ নম্বর জার্সি।
বিশ্বকাপ মঞ্চে আবারও লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। ব্যাট ও বল—দুই বিভাগেই চোখে পড়ার মতো উন্নতি করেছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।
কোরবানির ঈদে প্রয়াত মেয়ে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মেয়েকে নিয়ে ঈদের নানা স্মৃতিচারণ করেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের নারীদের আরেকটি অর্জনের খবর এলো আম্পায়ারিংয়ে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার সাথিরা জাকির জেসি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। বাংলাদেশ সাফের আসরে টানা দুই বার চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে, এমনটা অনুমেয় থাকলেও বাস্তবে তিন পয়েন্ট পেতেই তাদের ঘাম ঝরাতে হয়েছে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়েছে।
উৎসবের রং আর পরিবারের উষ্ণতার চেয়ে দেশের জার্সিটাই তাদের কাছে সবচেয়ে বড়। আর তাই তো ঈদের দিন সকালেই পরিবারের মায়া ত্যাগ করে সবুজ গালিচায় ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। দেশের ফুটবলে এখন বেশ ব্যস্ত সময় পার হচ্ছে। একদিকে যেমন সাফ চ্যাম্পিয়নশিপে দেশের পতাকা
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল জাতীয় দল। দলের অন্যতম তারকা নেইমারের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
আজ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্রিকেটাররা এখন সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আর সেখানেই পালন করছেন ঈদ।
কাতার বিশ্বকাপে রূপকথার গল্প লেখা মরক্কো আবারও নতুন বিশ্বকাপের মঞ্চে নামার প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়া আফ্রিকার এই দল এবার সেই স্মৃতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীকে ঘিরে দেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের যে নতুন জোয়ার শুরু হয়েছিল, এবার তাতে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি বড় নাম। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে সম্মতি দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী দুই ভাই ফারহান আলী ওয়াহিদ ও রায়ান আলী ওয়াহিদ।