দ্বিতীয় সেশনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সব মিলিয়ে সাত উইকেট পড়ে। বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করার পর অজিরা চা বিরতির আগে ৩ উইকেটে ৫০ রান করে। শরিফুল ইসলামের জোড়া আঘাতে তাদের তিনটি উইকেট পড়ে ৪১ রানের মধ্যে। তবে স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে উল্টো অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেন শরিফুল। দলীয় স্কোর একশ পার করে অজিদের লিড পঞ্চাশ ছাড়িয়েছে।
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের দুর্দান্ত পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। ৩৪ ওভার শেষে দলীয় ৬৪ রানে সবকটি উইকেট হারাল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এটি ছিল তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর।
গত মাসে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এই শাস্তির ফলে কার্যত এক বছরের জন্য আন্তর্জাতিক ফুটবলের বাইরে চলে গেলেন তিনি। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে সেই গুঞ্জন সরাসরি নাকচ করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা। তুরস্কের বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়,
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে লাল বলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-ও সেটাই অকপটে জানালেন।
আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বিপিএল ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন এবং বিশাল অঙ্কের আর্থিক লোকসান কাটিয়ে উঠতে টুর্নামেন্টটি আপাতত বন্ধ রেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুটবলার বলেন, ইসলামের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা চমৎকার লাগে। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি—এটা গুজব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি শরিফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকা এই পেসার অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না। বরং ইনজুরির পর বিশ্রাম ও পুনর্বাসনের সময়টিকে শরীরের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হলেও কার্লোস নিজে বা তার প্রতিনিধির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বাংলাদেশের কাছে প্রথমবার ঘরের মাঠে টেস্ট হেরে বেশ বিপর্যস্ত অস্ট্রেলিয়া। ঘরে-বাইরে ব্যাপক সমালোচনায় তারা ব্যাকফুটে অবস্থানে। অবিশ্বাস্যভাবে প্রথম টেস্টের পরই স্কোয়াডে বদল এনে ওপেনার জ্যাক ওয়েদারল্ডকে বাদ দিয়েছে প্যাট কামিন্সের দল। এ ছাড়া মার্নাস লাবুশেন টিকে থাকলেও জায়গাটা নড়বড়ে হয়ে আছে। এ
মোহামেডান এবার ফুটবলে শক্তিশালী দল গঠন করেছে। জাতীয় দলের একাধিক ফুটবলার দলে ভেড়ানোর পর অপেক্ষা ছিল কোচ কে হচ্ছেন। সাদা-কালো শিবিরে এবার বিদেশি কোচ আসছেন এটা একপ্রকার নিশ্চিতই ছিল। ক্লাব কর্মকর্তারা শুরুর দিকে উজবেকিস্তান ও ডেনমার্কের কোচের আভাস দিলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনায় জন্ম নেওয়া স্প্যানিশ নাগরিক ফার্নান্দো আন্দেস সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিয়েছে।
ঐতিহাসিক বা বড় জয়ের পর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আর্থিক পুরস্কৃত করার একটা পুরোনো সংস্কৃতি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। অস্ট্রেলিয়ার মাটিতে অবিস্মরণীয় টেস্ট জয়ের পর তাই প্রত্যাশিতভাবেই প্রশ্নটা উঠেছিল, এবার কি দেওয়া হচ্ছে ক্রিকেটারদের!
বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া। তার বিশ্বাস, একদিন বিশ্বকাপের মঞ্চে খেলবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জিতেছে। এক কথায় স্বাগতিকদের গুড়িয়ে দিয়ে ৯ উইকেটে দারুন জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তরা। এই জয়কে সামনে রেখে এবার বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি খেলার সুযোগ তৈরির আশা দেখছেন বাংলাদেশ ক্রিকেট
মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ এইচপি দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও মালয়েশিয়াকে ২৩৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের তরুণরা। ফলে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে তারা।