সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একতরফা দাপট দেখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র ৬০ মিনিটেই ৭-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। হ্যাটট্রিক করে ম্যাচের নায়িকা হয়ে উঠেছেন মোসাম্মাৎ সাগরিকা।
আগামী বছর অর্থাৎ, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে পরবর্তী ফুটবল বিশ্বকাপের আসর। এর এক বছর আগেই আর্জেন্টিনার নতুন হোম জার্সির সম্ভাব্য রূপ প্রকাশ করেছে স্পোর্টসওয়্যারের ওয়েবসাইট ‘ওপালিক’।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নারী দলের জালে তিন গোল দিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ নারী দল।
বেশ বড় সম্ভাবনার সামনে বাংলাদেশের নারী ফুটবল। আগামী বছর অস্ট্রেলিয়ায় ১২ দলের নারী এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠলেই ব্রাজিল বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের। বাফুফে তাই ঋতুপর্ণা-আফিদাদের নিয়ে এখনই পরিকল্পনা শুরু করেছে।
বৃষ্টি ভেজা ক্যারিয়াচিকার ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে দেখা গেল এক নতুন রাত। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরলেন ব্রাজিল ফুটবলের রাজপুত্র নেইমার, আর ফিরেই যেন জানান দিলেনতিনি এখনো আগের সেই জাদু ভুলে যাননি।
সকাল সাড়ে ১০টার দিকে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে পাঁচটি গুলি করেন তিনি রাধিকাকে। জ্বরে ভোগা তার মা এ সময় অন্য কক্ষে ছিলেন।
উইয়ান মুল্ডার ইনিংস ঘোষণা করেছেন ব্যক্তিগত ৩৬৭ রানে। ৪০০ করার সুযোগ থাকা সত্ত্বেও সেই চেষ্টা করেননি। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়কের এমন কাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে এখনও।
দারুণ জয়ে গ্লোবাল সুপার লিগ (জিএসএল) শুরু করেছে রংপুর রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়নরা ৮ রানে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে।
লক্ষ্যটা খুব বড় নয়। মাত্র ১৫৫ রানের। শ্রীলঙ্কান ব্যাটার পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও কুশল পেরেরার মারকুটে ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নিলো শ্রীলঙ্কা। ১ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারালো ৭ উইকেটের বড় ব্যবধানে।
একদিকে তরুণ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ জাতীয় দল ব্যাটে-বলে ধুঁকছে। অন্যদিকে ৩৮ বছর বয়সেও ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন জাতীয় দলে উপেক্ষিত তারকা সাকিব আল হাসান।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
লঙ্কান স্পিনার জেফ্রে ভেন্ডারসের বলে এলবিডব্লিউ হয়েছেন লিটন
ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। যদিও ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু ইমন মারকুটে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন।
টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
টেস্ট আর ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরেছে টাইগাররা।