টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শনিবার বিশ্বকাপের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় তুলে নেয়ার সঙ্গে সঙ্গে সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারত টানা নয় ম্যাচে জয়ের রেকর্ড গড়ে, যা বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক। এর আগে এই রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দখলে, যারা টানা আটটি ম্যাচ জিতেছিল।
ইউরোপীয় ফুটবলে শনিবার ছিল উত্তেজনা ও তারুণ্যের ছাপ। ১৮ বছর বয়সী লামিনে ইয়ামালের দুর্দান্ত গোলে লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করল বার্সেলোনা। অন্যদিকে, সেরহু গিরাসির শেষ মুহূর্তের গোলে জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যবধান কমাল বরুসিয়া ডর্টমুন্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রোমাঞ্চকর জয়ের নজির স্থাপন করেছে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান একটি সময় বিপদজনক পরিস্থিতিতে পড়েছিল। ৯ ওভারের মধ্যে দলের রান ছিল মাত্র ৫০, হাতে ছিল ৮ উইকেট। উইকেটে ছিলেন বাবর আজম ও সাহিবজাদা ফারহান। শেষ মুহূর্তে পাকিস্তান যে কৌশল দেখিয়েছে, তাতেই প্রমাণ করে কেন এই দলকে “আনপ্রেডিক্টেবল” বলা হয়।
শিমরন হেটমায়ারের রেকর্ড ভাঙা ফিফটির পর রোমারিও শেফার্ডের হ্যাটট্রিকসহ ভয়ংকর বোলিংয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে মাত্র ১৪৭ রানে অলআউট করে ৩৫ রানের বড় জয় পেয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ১৮২ রান সংগ্রহ করে, যেখানে হেটমায়ার মাত্র ২২ বলে ৬৪ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে দেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বর্জন করতে ‘ফোর্স মেজিউর’ (অনিবার্য কারণ) ক্লজ বা শর্ত ব্যবহার করেছে পাকিস্তান। তবে একটি নির্দিষ্ট ম্যাচ বয়কট করে বাকি টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার এই যুক্তি মানতে নারা
ডমিনিক ক্যালভার্ট-লুইনের মৌসুমের দশম গোলের দিনে নটিংহাম ফরেস্টকে ৩-১ ব্যবধানে হারিয়ে রেলিগেশন শঙ্কা অনেকটাই কাটিয়েছে লিডস ইউনাইটেড। শুক্রবার এল্যান্ড রোডে দাপুটে পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তোলে স্বাগতিকরা। এই জয়ে ২৫ ম্যাচে লিডসের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯। টেবিলের ১৬ নম্বরে থাকলেও অবনমন অঞ্চলের দলগুলোর চেয়ে তারা এখন ৯ পয়েন্টে এগিয়ে। অন্যদিকে ফরেস্ট রেলিগেশন জোনের ওপরেই থাকলেও তাদের অবস্থান এখনও অনিশ্চিত।
আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়ার আক্ষেপ ঘুচল মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের পিএসএলে সরাসরি
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তান। তবে কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে ছিল ধোঁয়াশা।
কোপা ইতালিয়ার কোয়ার্টার-ফাইনালে তোরিনোকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে স্থান নিশ্চিত করেছে ইন্টার মিলান। বুধবার মনজায় নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিলানের জয় নিশ্চিত করেন অঁজে-ইয়োয়ান বনি ও অ্যান্ডি দিউফ। তোরিনোর একমাত্র গোল করেন সান্দ্রো কুলেনোভিচ। সান সিরোতে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ম্যাচটি মনজায় আয়োজন করা হলেও ইন্টার মিলান শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ম্যাচের প্রথম অংশে ইন্টার মিলান দাপুটে ফুটবল প্রদর্শন করে, যদিও শুরুতেই কার্লোস অগুস্তোর একটি দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসে।
কারাবাও কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩–১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৫–১ ব্যবধানে জয় পায় পেপ গার্দিওলার দল। এর ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে জোড়া গোল করেন ওমর মারমুশ। দলের অপর গোলটি আসে তিজানি রেইনডার্সের পা থেকে। নিউক্যাসলের হয়ে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করতে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণে তিন দলের লড়াই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
কয়েক দিন আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) দায়ী করেছেন আইসিসির সাবেক মিডিয়া প্রধান সামিউল হাসান বার্নি। তার মতে, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে রাশিয়া এবং ইসরায়েলকে নিষিদ্ধ করার তিনি ঘোর বিরোধী। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই পদক্ষেপের কড়া সমালোচনা করে ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল বলেছেন, বাংলাদেশের পক্ষ নিয়ে পাকিস্তান সরকার এবং পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) আসলে নিজেদের ক্রিকেটের পায়েই কুড়াল মারছে।