| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মাদুরোকে বিচারের মুখোমুখি করা হবে: মার্কো রুবিও

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন এবং তার আটক হওয়ার পর ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে না।

বিস্তারিত...

বিস্ফোরণে কেঁপে ওঠা ভেনেজুয়েলায় আতঙ্ক, অনিশ্চয়তায় সাধারণ মানুষ

যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার খবরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর শহরের বেশিরভাগ সড়ক ছিল ফাঁকা। ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। প্রেসিডেন্ট ভবন মিরাফ্লোরেসের আশপাশে চেকপোস্ট বসানো হয়। সশস্ত্র নিরাপত্তাকর্মীদের উপস্থিতি ছাড়া সেখানে তেমন কাউকে দেখা যায়নি। তেলসমৃদ্ধ দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সশস্ত্র আগ্রাসন গভীর উদ্বেগজনক: রাশিয়া

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, এই হামলার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এটি হামলার পেছনে কূটনীতির চেয়ে ‘আদর্শিক বৈরিতা’ প্রাধান্য পেয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি গভীরভাবে উদ্বেগজনক এবং নিন্দনীয়।’

বিস্তারিত...

প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ চাইল ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অবস্থান অজানা বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস। তিনি জানিয়েছেন, নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন—সে সম্পর্কে সরকারের কোনো জ্ঞান নেই। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনিজুয়েলার

বিস্তারিত...

মাদুরো ও তার স্ত্রী দেশত্যাগ করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে বিদেশে নিয়ে গেছে বলে শনিবার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের সঙ্গে একই সময়ে কারাকাস ও অন্যান্য এলাকায় বিস্ফোরণ ও উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র শনিবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ওপর অভিযান চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকার যুক্তরাষ্ট্রকে হামলার দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণ ঘটেছে। কারাকাসে দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে আগুন ও কালো ধোঁয়া ওঠার দৃশ্য প্রত্যক্ষ করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত...

ভেনেজুয়েলায় বিস্ফোরণ, ‘মার্কিন সামরিক আগ্রাসন” বললেন মাদুরো

ভেনেজুয়েলায় রাজধানী কারাকাস এবং অন্যান্য অঞ্চলে শনিবার ভোরে একাধিক বিস্ফোরণের পর সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে “সামরিক আগ্রাসন” হিসেবে অভিযুক্ত করেছে। রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে দেশব্যাপী প্রতিরক্ষা

বিস্তারিত...

সংঘাতের মধ্যেই ইয়েমেনি পক্ষগুলোকে সংলাপে ডাক দিল সৌদি আরব

দক্ষিণ ইয়েমেনে নতুন করে তীব্র সংঘাত শুরু হওয়ার প্রেক্ষাপটে সব ইয়েমেনি রাজনৈতিক ও সামরিক পক্ষকে রিয়াদে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব।

বিস্তারিত...

রাশিয়ার ড্রোন হামলা চলছেই; শান্তি আলোচনার প্রচেষ্টা অব্যাহত

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল কিরিলো বুদানোভকে তার নতুন প্রধান সচিব হিসেবে নিয়োগ করেছেন।

বিস্তারিত...

নর্থ ক্যারোলাইনায় নববর্ষে হামলার ছক, ১৮ বছর বয়সী যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে নববর্ষের রাতে সম্ভাব্য একটি ‘আইএসআইএস-অনুপ্রাণিত’ সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে এফবিআই। এ ঘটনায় নর্থ ক্যারোলাইনা থেকে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিস্তারিত...

জাপানকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিকে স্বাগত জানাবেন শি

জাপানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

বিস্তারিত...

ইরানে বিক্ষোভ দমনে গুলি চললে ‘হস্তক্ষেপের’ হুমকি ট্রাম্পের, পরিস্থিতি আরও উত্তপ্ত

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি চালালে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক দিনের বিক্ষোভে ইতোমধ্যে একাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। এই অস্থিরতা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের শাসকগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ‘লকড অ্যান্ড লোডেড’ অবস্থায় রয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা

বিস্তারিত...

সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত সাতজন

ইয়েমেনে হারদামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী এসটিসির যোদ্ধা ও অবকাঠামোর ওপর লক্ষ্য করে আজ শুক্রবার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এতে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এসটিসি এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারিত...

২০২৫ সালে ভারতের অভিযানে পাকিস্তানের সন্ত্রাসী পরিকাঠামো বিপর্যস্ত

২০২৫ সাল ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে সন্ত্রাসবিরোধী অভিযানের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। পাকিস্তান-স্পন্সরিত সন্ত্রাসবাদ ও সীমান্ত আগ্রাসনের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটিয়ে মে মাসে শুরু হয় অপারেশন সিন্দুর। পহেলগামে সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুধু তাৎক্ষণিক প্রতিশোধ নয়, বরং সীমান্তের ওপারে গড়ে ওঠা সন্ত্রাসী পরিকাঠামোকে পরিকল্পিতভাবে ভেঙে দেওয়ার একটি সুস্পষ্ট সামরিক বার্তা বহন করে।

বিস্তারিত...

কোরআন হাতে নিউইয়র্কের প্রথম মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিয়েছেন মার্কিন বামপন্থিদের আস্থার প্রতীক জোহরান মামদানি। তিনি ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একটি সাবওয়ে স্টেশনে পবিত্র কুরআন হাতে শপথ গ্রহণ করেন। শপথের এ আয়োজনে জোহরান পবিত্র কোরআনের তিনটি কপি ব্যব

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪