| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইয়েমেনে আমিরাতের অস্ত্র সরবরাহের অভিযোগে সৌদির বিমান হামলা

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ত্র পাঠানোর অভিযোগে বন্দরনগরী মুকাল্লায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চালানো এই হামলার পর রিয়াদ জানায়, ইয়েমেনে আমিরাতের এমন পদক্ষেপকে তারা ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে দেখছে।

বিস্তারিত...

ট্রাম্পের হুমকির পর পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের যেকোনও আগ্রাসনের জবাবে কঠোর ব্যবস্থা নেয়ার সতর্কবার্তা দিয়েছে দেশটি। ইরান সতর্ক করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের প্রচেষ্টা ঠেকাতে যুক্তরাষ্ট্র যদি নতুন পদক্ষেপ নেয়, তবে প্রতিক্রিয়া হবে কঠোর। এমনকি ইরানের জবাব ‘অনুতাপজনক’ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বিস্তারিত...

পুতিনের বাসভবনে হামলায় উদ্বিগ্ন মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনের হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকে শান্তি আলোচনায় মনোযোগী থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে হামলার দাবিকে ‘ভুয়া প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। আর ম

বিস্তারিত...

ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান

ইরান যদি আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্র নতুন করে বড় ধরনের হামলা চালাতে পারে,এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিস্তারিত...

তাইওয়ান ঘিরে যুদ্ধ মহড়া: উত্তর ও দক্ষিণে রকেট ছুড়ল চীন

তাইওয়ানকে ঘিরে অবরোধের মহড়া হিসেবে উত্তর ও দক্ষিণ উপকূলসংলগ্ন সমুদ্রে রকেট নিক্ষেপ করেছে চীন। দ্বিতীয় দিনের মতো চলমান এই যুদ্ধ মহড়ায় নৌ, বিমান ও স্থলবাহিনীর

বিস্তারিত...

তাইওয়ান ঘিরে চীনের লাইভ-ফায়ার সামরিক মহড়া

তাইওয়ান ঘিরে সোমবার বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। চীনের পূর্বাঞ্চলীয় থিয়েটার কমান্ড জানিয়েছে,

বিস্তারিত...

বাবরি মসজিদের ঘোষণা দেয়া হুমায়ুনের ছেলেকে আটক করল পুলিশ

পশ্চিমবঙ্গের নবগঠিত রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হুমায়ুনের নিরাপত্তায় নিয়োজিত এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মামলাও রুজু করা হয়েছে। খবর এনডিটিভির। পুলিশ সূত্রে জানা গেছে, ছুটির আবেদন জানাতে গেলে ওই পুলিশ

বিস্তারিত...

দাতব্য সংস্থার আড়ালে হামাসে অর্থায়ন: ইতালিতে গ্রেপ্তার ৯

ইতালিতে দাতব্য সংস্থার আড়ালে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসে অর্থায়নের অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে ফ্লোরিডায় বৈঠক করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোলদিমির জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভূখণ্ড ছাড়, রাশিয়ার অবস্থান এবং চলমান বিমান হামলা শান্তিচুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিস্তারিত...

গাজায় তীব্র জ্বালানিসংকট, বাড়ছে মানবিক বিপর্যয়

তীব্র জ্বালানিসংকটের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের একাধিক চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

সোমালিল্যান্ডকে প্রথম স্বীকৃতি দিলো ইসরায়েল,মধ্যপ্রাচ্য-আফ্রিকায় তোলপাড়

সোমালিল্যান্ডকে বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিকে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।

বিস্তারিত...

দক্ষিণ ইয়েমেনে নতুন সংঘাতের শঙ্কা, সংযমের আহ্বান সৌদি আরবের

ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে সামরিক পদক্ষেপ না নিতে দেশটির প্রধান দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) সতর্ক করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।

বিস্তারিত...

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের আগে শনিবার ভোরে কিয়েভ ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

বিস্তারিত...

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের স্পষ্ট অবস্থান

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত শান্তি পরিকল্পনা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কোনো চূড়ান্ত ক্ষমতা নেই—এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার অনুমোদন না পাওয়া পর্যন্ত তার হাতে কিছুই নেই।

বিস্তারিত...

ইউক্রেন শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পকে বার্তা দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব পাওয়ার পর মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে এ যোগাযোগ করেন তাঁর পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ। শুক্রবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪