যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি এবং ডিবিসি
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত বোর্ড বৈঠকে পাকিস্তানের জন্য ৭ বিলিয়ন ডলারের এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) ঋণ কর্মসূচির আওতায় ১ বিলিয়ন ডলারের একটি কিস্তি এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে ১.৩ বিলিয়ন ডলারের আরেকটি কিস্তি অনুমোদন করেছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা নিয়ে মার্কিন পররাষ্ট্র সচিব এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিয়ো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও অসামরিক উড়ান পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশটির ২০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে, যার মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর।
এদিকে সিএনএন’র এক খবরে বলা হয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বসবাসকারীদের জন্য চরম আতঙ্কে দিন কাটছে। বুধবার থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে শুরু হওয়া সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনা নিয়ন্ত্রণ রেখা।
ওই সময় পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশ।
সংবিধান নির্দিষ্ট সংবাদমাধ্যমের স্বাধীনতার সরাসরি লঙ্ঘন করে ভারত সরকার ‘দ্য ওয়্যার’ অনলাইন সংবাদ পোর্টালের ওয়েবসাইট সারাদেশে ব্লক করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি জানিয়েছে যে, তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর আওতায় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশ অনুসারেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি নির্মিত কামিকাজে ড্রোন আটক ও ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী...................................
ভারত পুরো দেশে সক্রিয় সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাকিস্তানে তৈরি কনটেন্ট সরিয়ে ফেলতে বলেছে, যা দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান ডিজিটাল উত্তেজনার সর্বশেষ বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার (৮ মে) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটি ওটিটি, মিডিয়া স্ট্রিমিং ও পডকাস্ট সহ সমস্ত ডিজিটাল মাধ্যমের জন্য প্রযোজ্য।
এই সময়ে দখলদার বাহিনী ১২ হাজারের বেশি হত্যাকাণ্ড চালিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষসহ সব মিলিয়ে ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে
পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে।
রোমান ক্যাথলিক গির্জার প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট, যিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। খবর বিবিসির।
পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাছাড়া এড়িয়ে গেছেন আরও কয়েটি বিষয়। বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, বিমান ধ্বংস হওয়ার বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।