ইউক্রেনের রাজধানী কিয়েভে ৩১ জুলাই বৃহস্পতিবার রাত থেকে ১ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন আরও ১৫০ জন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্কনীতি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে ছিল। গত বৃহস্পতিবার ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছেন ট্রাম্প
বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৮৩ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫৫৪ জন। বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের যে ব্যাপারে বিশেষভাবে মনযোগী বলেও উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার ভারতের পোশাক রপ্তানিকারকরা ২৫ শতাংশ মার্কিন শুল্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে, কারখানা চালু রাখতে এবং কর্মী ছাঁটাই এড়াতে তাদের লোকসানে পণ্য বিক্রি করতে হবে।
রোহিঙ্গারা আদৌ ‘শরণার্থী’ হিসেবে বিবেচিত হবেন, না কি তাঁরা অবৈধ অনুপ্রবেশকারী— এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নের উত্তর খুঁজতে এবার তিন দিনের বিশদ শুনানির পথে হাঁটল ভারতের সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এন. কোটিশ্বর সিং-এর একটি বেঞ্চ জানিয়েছে, তারা এই মামলায় বিস্তারিত শুনানি করবে
ভারতের ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরান থেকে পেট্রোলিয়াম কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।
বুধবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ১০৪ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩৯৯ জন। বুধবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ট্রাম্প বলেন, ভারত সব সময় সামরিক সরঞ্জামের বড় একটি অংশ রাশিয়ার কাছ থেকে কিনে। চীনের মতো তারাও রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা—এসব ভালো লক্ষণ নয়!’
রতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর গত ৩০শে জুলাই রাজ্যসভায় জানান যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মনিটরিং টিমের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রথমবারের মতো 'দ্য রেজিস্টেন্স ফ্রন্ট' (TRF)-কে লস্কর-ই-তৈয়বার (LeT) একটি প্রক্সি সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন কমে ৪০ শতাংশে দাঁড়িয়েছে, যা তার দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন। অর্থনীতি ও অভিবাসন ইস্যুতে জনগণের উদ্বেগই এই হ্রাসের মূল কারণ বলে জানিয়েছে এক জরিপ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। নিহত একমাত্র পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত বলে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। এদিকে, সন্দেহভাজন হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৮০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও ১৪ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা হামলায় ‘বিরতি’ দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এই ঘোষণার পরেও ইসরায়েলের আগ্রাসনে গাজাজুড়ে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে।
থাইল্যান্ডের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। দুই দেশ দু’দিন ধরে সীমান্তে সংঘর্ষে লিপ্ত রয়েছে, যাতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।