সোমবার (১২ মে) এক সাংবাদিক সম্মেলনে ভারতের এয়ার মার্শাল এ কে ভারতী সোজাসুজি বলেন যে ভারতের চলমান সামরিক অভিযান মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে এবং পাকিস্তানের হস্তক্ষেপ এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। অত্যন্ত গোপনীয় এ বৈঠক তার বাসভবনে আয়োজন করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। উচ্চপর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করছেন মোদি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা এতে উপস্থিত রয়েছেন।
পাকিস্তানের সাথে চার দিনের সংঘাতের মধ্যে ভারত সরকার ১৫ মে পর্যন্ত উত্তরাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আকাশসীমা বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পর ভারত সোমবার (১২ মে) ৩২টি বিমানবন্দর পুনরায় খুলে দিয়েছে। চণ্ডীগড় ও শ্রীনগর সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলে বাণিজ্যিক বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্তটি নয়াদিল্লি ও ইসলামাবাদ শনিবার আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মত হওয়ার পর নেওয়া হয়েছে।
ইসলামাবাদের পক্ষ থেকে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সাথে ভারতের সামরিক সংঘাতে সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির বিমান বাহিনী। ইসলামাবাদের দাবির মধ্যে, আন্তর্জাতিক গণমাধ্যমে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমন জল্পনা ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে এক বা একাধিক ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতে শক্তিশালী সাইবার আক্রমণ চালায়, যার ফলে ভারতের সেনাবাহিনী যেসব অবকাঠামোর ওপর নির্ভর করে সেগুলোর কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায়
লক্ষ্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। শুধু হামলায় জড়িত সামরিক স্থাপনাগুলোকেই টার্গেট করা হয়
ইসরাইল যদি কথা না শোনে, তাহলে ধুলোয় মিশিয়ে দেয়া হবে। শনিবার (১০ মে) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ..................
প্রতি ঘণ্টায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের ক্ষতি এই ৮৭ ঘণ্টার সংঘাতকে বিশ্বের কাছে এক করুণ বাস্তবতা হিসেবে তুলে ধরেছে.................
পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এ ক্ষেত্রে তাঁরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথে কোনো আপস করেনি......
ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুই পক্ষ এ সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন
ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র—সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে
ট্রুথ পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাত আলোচনার পর, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’
কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের হামলার জবাবে পাল্টা আঘাত হেনেছে পাকিস্তান- এমনই দাবি ইসলামাবাদের। পাকিস্তান জানায়, ভারতীয় সামরিক শক্তিকে লক্ষ্য করে চালানো এই পাল্টা অভিযানে তারা আঘাত হেনেছে পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ব্রহ্মস’-এর মজুতাগারে। শনিবার (১০ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ‘স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে বেলুচিস্তান। বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে লেখেন, ভারতের উচিত স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়া। এ ছাড়া জাতিসংঘের কাছেও স্বাধীন বেলুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি।