এই সময়ে দখলদার বাহিনী ১২ হাজারের বেশি হত্যাকাণ্ড চালিয়েছে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষসহ সব মিলিয়ে ৬২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে
পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে—এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে।
রোমান ক্যাথলিক গির্জার প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট, যিনি পোপ লিও চতুর্দশ নামে পরিচিত হবেন। খবর বিবিসির।
পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে তাদের এমন দাবির বিষয়ে প্রশ্ন করলে সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তাছাড়া এড়িয়ে গেছেন আরও কয়েটি বিষয়। বৃহস্পতিবার (৭ মে) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মিশ্রি বলেন, বিমান ধ্বংস হওয়ার বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। এ সময় তিনি রুবিওকে জানিয়েছেন আত্মরক্ষায় পদক্ষেপ নেওয়ার অধিকার পাকিস্তানের আছে।
দেওয়ালজুড়ে গর্ত, ছাদ থেকে সিমেন্টের টুকরো ছিটকে পড়েছে, ফ্যানে একটি ব্লেড নেই, বাসনপত্র ও অন্যান্য গৃহস্থালি জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে- ভারত ও পাকিস্তানের সীমান্তের কাছে অবস্থিত পুঞ্চ অঞ্চলের একটি বাড়ির চিত্র ঠিক এমনই। ভারতশাসিত কাশ্মীরের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে পুঞ্চ অন্যতম, যেখানে আন্তঃসীমান্ত গোলাগুলি বিনিময়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) দিনগত রাত ও বৃহস্পতিবার (৮ মে) সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানায়নি নয়াদিল্লি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর শেয়ার করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, যারা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। মুখ্যমন্ত্রী ধামি জানান, তিনি প্রশাসনকে আহতদের সর্বাত্মক সহায়তা দিতে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২০১৬ সালে তিনি ১৮টি দেশের অংশগ্রহণে আয়োজিত সামরিক মহড়া ‘এক্সারসাইজ ফোর্স ১৮’-এ ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ৪০ সদস্যের দলকে নেতৃত্ব দেন
পাকিস্তানের পাল্টা হামলায় সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় হতাহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে রিপোর্ট লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বাকি ৪৩ জন আহত হয়েছে। ভারতের সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫২,৬৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বুধবার (৭ মে) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, এছাড়া মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,৮৯৭ জনে।