| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দৌলতদিয়ায় বাসডুবি: ১৮ মরদেহ উদ্ধার, চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ উদ্ধারকারী জাহাজ হামজা ডুবে যাওয়া বাসটি পানির ওপর তুলে আনে। এ সময় বাসের ভেতর থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বাস তলিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আরও দুইজনের মরদেহ উদ্ধার করেন।

বিস্তারিত...

শ্রমিক দল নেতার ওপর হামলা, ২৩ জনের নামে মামলা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মুক্তারেরচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আ. রাজ্জাক উকিলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাছা এলাকার ঢালী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বোন নারগিস আক্তার নড়িয়া থানায় ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেছেন।

বিস্তারিত...

একটি নতুন সম্ভাবনার দেশ গড়তে কাজ করছি: সংস্কৃতিমন্ত্রী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ-এ মহাঅষ্টমী স্নান উৎসবে অংশ নিয়ে সম্প্রীতি, বৈচিত্র্য ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বুধবার (২৫ মার্চ) রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যেই দেশের ঐক্য নিহিত রয়েছে। মত, ধর্ম ও রাজনৈতিক ভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ভিন্নতার মধ্য দিয়েই ঐক্য গড়ে তুলতে হবে।

বিস্তারিত...

দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনা: বাসটি ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রায় ৩০

বিস্তারিত...

গাজীপুরের সার্বিক উন্নয়ন-সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম হবে সহযোদ্ধা

গাজীপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) মো: নুরুল করিম ভূঁইয়া।

বিস্তারিত...

ব্রহ্মপুত্র নদে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

ব্রহ্মপুত্র নদে চলছে ‘পাপমুক্তির’ মহাৎসব, সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’। প্রতিবছরের ন্যায় দেশ-বিদেশের লাখ লাখ পুণ্যার্থী স্নানোৎসবে অংশগ্রহণ করতে সমবেত হয়েছেন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার লাঙ্গলবন্দে। তাদের বিশ্বাস, শুক্লা অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্রে স্নানের মাধ্যমে পাপমোচন ঘটে এবং ব্রহ্মার সন্তুষ্টি লাভ করা যায়।

বিস্তারিত...

একটি ইউটিলিটি ফেরি এসে পন্টুনে সজোরে ধাক্কা দিলে বাসটি নদীতে পড়ে যায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরির ধাক্কায় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এতে

বিস্তারিত...

দৌলতদিয়ায় বাস নদীতে, জীবিত উদ্ধার ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। ফেরিতে ওঠার সময় বাসটি নদীতে পড়ে গেলে যাত্রীরা পানিতে ছিটকে পড়েন। এদের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বিস্তারিত...

'মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান' শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ মু. সালাহউদ্দিন আইউবী'র উদ্যোগে আয়োজিত 'মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান' শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

দৌলতদিয়ায় বাস পদ্মায়, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজ অন্তত ৪৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৪৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় ও ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায় এবং মুহূর্তেই তলিয়ে যায়।

বিস্তারিত...

ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়েছে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও বহু যাত্রীর জীবনের জন্য শঙ্কা বিরাজ করছে। উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী

বিস্তারিত...

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষে কলেজছাত্র নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্থানের এক টুকরো জমি, যেখানে মানুষ শেষ আশ্রয় খুঁজে নেয়—সেই জায়গা নিয়েই প্রাণ গেল এক কলেজছাত্রের। দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন নাইম সওদাগর (১৮) নামে এক শিক্ষার্থী। এ ঘটনায় দুই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন।

বিস্তারিত...

ভাঙ্গায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে আপন ভাইকে গুলি করে হত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে আপন ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে বড় ভাই, সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডাক্তার গোলাম কবির। নিহত হুমায়ুন কবির মিন্টু (৫২) অভিযুক্ত গোলাম কবিরের আপন ছোট ভাই।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪