নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি বিদেশি রিভলভার, একটি দেশীয় তৈরি এলজি, ১৩ রাউন্ড তাজা গুলি-কার্তুজ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ ইমন আহম্মেদ (২৪) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের মানুষকে রক্ষায় দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলনের মাধ্যমে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন
গাজীপুরের কাপাসিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস ক্রয়ের লক্ষ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলা প্রাথমি
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমান আতা (৬০) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন একটা জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাকে ধ্বংস করতে হবে। ফ্যাসিবাদ সরকার সেই কাজটি করে গেছেন। কারণ এই দেশে যখন মেধা বিকিশত হবে তখনই তারা গণতন্ত্রের কথা বলবে। তখনই তারা অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলবে।
টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিপন না পেয়ে শামিম (২৩) নামের এক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহটি ঘাতকের বাড়ির পাশে মাটির নীচে পূতে রাখা হয়। পুলিশ মঙ্গলবার(২৫ আগস্ট) সকালে মরদেহ উদ্বার করে। নি
সার নিয়ে বাজারে যখন কৃষকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা, ঠিক সেই সময়ে গাইবান্ধার সাদুল্লাপুরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমাণ রাসায়নিক সার উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান মো. শাহিন সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দলিল লেখকদের দীর্ঘদিনের ৭ দফা দাবি বাস্তবায়ন ও পেশাগত মর্যাদা রক্ষায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস), শরীয়তপুর সদর উপজেলা শাখা।
যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’ ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর সমুদ্র থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সমুদ্র থেকে পাঁচ জেলের লাশ উদ্ধার করে একটি ট্রলার বর্তমানে উপকূলের দিকে ফিরছে। পাথরঘাটায় পৌঁছাতে তাদের প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় পমিজাম মেটাল কারখানায় একদল লোক ঢুকে সাত দিনের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে কারখানা বন্ধ না করলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের জন্য আজ মঙ্গলবার (২৫ আগস্ট) কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ফরিদপুরের বোয়ালমারীতে কবিরাজি চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে মো. হানিফ শেখ (৫১) নামে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন বিক্ষোভকারীর হাতে লাঠি দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা