| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

টাঙ্গাইলে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৪০ টি পরিবারের ঈদ উদযাপন

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন উপজেলার লাউহাটী

বিস্তারিত...

অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিরা এগিয়ে এসেছেন।

বিস্তারিত...

কাপাসিয়ায় গ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে 'গরু সমিতি'

গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন গ্রাম, পাড়া ও মহল্লায় ব্যাপক আলোচনায় ব্যতিক্রমী উদ্যোগ গোশত বা মাংস সমিতি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা মিলেমিশে ৩০/৬০ জনের সমিতি রয়েছে। আর এ সমিতির প্রধান উদ্দেশ্য হলো সমিতির জমানো টাকায় গরু বা মহিষ কিনে ঈদের আগে জবাই করে গোশত ভাগ করে নেওয়া। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই 'গোশত সমিতি'র মূল উদ্দেশ্য।

বিস্তারিত...

ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ, দূরদূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার লামাপাড়া এলাকায় অবস্থিত হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসা প্রাঙ্গণে এ নামাজ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই: সালাহউদ্দিন আইউবী

গাজীপুরের কাপাসিয়ায় অসহায়, গরীব ও দুঃখীদের মাঝে 'খিরাটী সমাজ কল্যাণ সংস্থা'র আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) সকালে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী এলাকার ডঃ এম এ হাসান মডেল স্কুল মাঠে সাতশো'র অধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিস্তারিত...

বিএনপি জনগণের সাথে প্রতারণা করে না: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি সবসময় জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেন, বিএনপি জনগণের সাথে কখনো প্রতারণা বা বেঈমানি করে না।

বিস্তারিত...

ঈদে সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির আহ্বান নাহিদের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন। একইসঙ্গে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায়

বিস্তারিত...

মাংস দেওয়ার নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও জামায়াত নেতা

বগুড়া পৌর এলাকার মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘মাংস সমিতি’র নামে প্রতারণা করে ১২ শ’ পরিবারের সঞ্চিত ৭৭ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন এক জামায়াত নেতা। পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে এই বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছেন।

বিস্তারিত...

ঈদকে ঘিরে বাজারে ঊর্ধ্বগতি, গরুর মাংস ৮৫০ টাকা

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ নগরীর বাজার গুলোতে মাংসের দাম ঊর্ধ্বগতি। নগরীর অন্যতম বৃহৎ বাজার দ্বিগু বাবুর বাজারে গরুর মাংসের দাম বেড়ে প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা দুই দিন আগেও ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে ছিল। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিস্তারিত...

কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শাটল ট্রেনটি কালিকাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা যুবক ব্রিজে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত...

দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে ঘাটে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোনো ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে পারাপার করতে পারছেন ঘরমুখী মানুষ ও যানবাহন।

বিস্তারিত...

যাত্রী ভেবে ইউএনওর কাছে অতিরিক্ত ভাড়া দাবি

রাজবাড়ীর গোয়ালন্দে ইউএনওকে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করায় দুই মাহেন্দ্র চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন ঘটনা ঘটে।

বিস্তারিত...

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড সাড়ে ৫ ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় ড্রেস ইন স্টাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।

বিস্তারিত...

প্রস্তুত শোলাকিয়া, ঈদের জামাত কখন?

১৯৯তম ঈদুল ফিতরের জামাতকে সামনে রেখে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সম্পূর্ণ প্রস্তুত। আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবারও থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য।

বিস্তারিত...

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কাপাসিয়ার ইফতার ও দোয়া মাহফিল

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব কাপাসিয়ার’ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংগঠনের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪