| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

এবার পূজায় অনুমতির ১২০০ টনের বিপরীতে ভারতে গেল ১০৭ টন ইলিশ

বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী রোববার (৫ অক্টোবর) ভারতে ইলিশ রফতানির শেষ দিন। এবার অনুমতির ১২০০ টনের মধ্যে মাত্র ১০৭ টন ২২৬ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। দেশের ৩৭ জনের মধ্যে মাত্র ১৬ জন রফতানিকারক ভারতে ইলিশ রফতানি করতে পেরেছেন।

বিস্তারিত...

ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩ হাজার ৯০০ ডলার

বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্সে ৩ হাজার ৯০০ ডলার ছাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ অক্টোবর স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৯২৯.৯১ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ২ শতাংশ বাড়ে এবং দাঁড়ায় ৩ হাজার ৯৫৪.৭০ ডলারে।

বিস্তারিত...

আগামীকাল জানা যাবে,এলপিজির দাম বাড়ছে না কমছে ?

এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) অক্টোবর মাসের দাম বাড়বে না কমবে— সেটি জানা যাবে মঙ্গলবার (৭ অক্টোবর)। ওইদিন দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করবে, যা এক মাসের জন্য প্রযোজ্য হবে।

বিস্তারিত...

এমপিও শিক্ষকদের বাড়িভাতা বাড়ানোর অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন থেকে দেড় হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন। আজ রবিবার (৫ অক্টোবর) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত...

সম্পর্ক আরও গভীর করতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। রবিবার ব্যারোনেস উইন্টারটনের ঢাকায় পৌঁছানোর তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ২৬.৬২ শতাংশ

রিপোর্টার্স২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি দেশটির সরকারি সংস্থা ‘অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল’ (ওটেক্সা) এ তথ্য দিয়েছে। সংস্থাটি এও জানিয়েছে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির পরিমাণ ৫.৩০ শতাংশ কমেছে।

বিস্তারিত...

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে আগামীকাল

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ছয় দিনের ছুটি শেষে আগামীকাল শনিবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান রহমান। সাজেদুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়।

বিস্তারিত...

বৃষ্টিতে সবজির দাম বাড়ে, বৃষ্টি না হলেও বাড়ে

গত দুদিনের বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। মাছ, মাংস, মুরগির দাম আগের মতোই থাকলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। গত তিন মাসের বেশি সময় ধরে সবজির দাম বাড়তি থাকলেও দুই দিনের বৃষ্টির অজুহাতে তা আরও বেড়েছে।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে ১৪ অক্টোবর রাত থেকে বাড়তি ট্যারিফ আদায় হবে

আগামী ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বিভিন্ন সেবা খাতে বাড়তি ট্যারিফ আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের অর্থ ও হিসাবরক্ষণ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আবদুস শাকুরের সম্প্রতি সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দীর্ঘ এক মাস স্থগিত রাখার পর বাড়তি ট্যারিফ আদায়ের ঘোষণা দিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

বিস্তারিত...

নতুন পে-স্কেল মার্চ-এপ্রিলে, বাড়বে সরকারি বেতন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এ জন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে।’ অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ড. সালেহউদ্দিন বলেন, ‘আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে।’

বিস্তারিত...

৫ আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে; রাজনৈতিক সরকার ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি, আর রাজনৈতিক সরকার ও রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি দমন সম্ভবও নয়।

বিস্তারিত...

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

আগামী ২০২৬ সালে অর্থবছর শেষে ৫ শতাংশে বৃদ্ধি পাবে। যদিও পোশাক রপ্তানি স্থিতিশীল রয়েছে, তবুও ধীর প্রবৃদ্ধির অনুমান চলমান মূলত রাজনৈতিক পট পরিবর্তনের কারণে।

বিস্তারিত...

জিআই স্বীকৃতি পেলো নেত্রকোনার ‘বালিশ মিষ্টি’

নেত্রকোনার শতবর্ষী ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি এবার দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা পেয়েছে। এই স্বীকৃতিকে ঘিরে আনন্দে ভাসছে নেত্রকোনাবাসী।

বিস্তারিত...

ইলিশের দাম কমাতে না পারাটা কষ্টের: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশের দামের ক্ষেত্রে আমি খুব সুখবর দিতে পারছি না। এ জন্য দুঃখ প্রকাশ করছি।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪