| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার?

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচির শর্ত পূরণ করে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করতে পারবে কি না—এখন সেটিই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি, অন্যদিকে দুর্বল রাজস্ব আহরণ, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতের চাপ সব মিলিয়ে সরকারের অর্থায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

স্বর্ণের বাজারে ফের আগুন, ভরিতে বাড়ল ২ হাজার ২১৭ টাকা

দেশের বাজারে টানা দুই দফা কমার পর ফের বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিস্তারিত...

সবজির বাজার চড়া, বেড়েছে মাছ ও মুরগির দাম

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। মান ও আকারভেদে বিভিন্ন ধরনের সবজি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী মাছ ও মুরগির বাজারও। তবে চালের দামে নতুন করে কোনো পরিবর্তন না এলেও আগের বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের।

বিস্তারিত...

‘আমার পে’ কিনে সন্দেহজনক লেনদেন পাকিস্তানি প্রতিষ্ঠানের

দেশীয় পেমেন্ট গেটওয়ে ‘আমার পে’র ৭৫ দশমিক ২৮৪ শতাংশ শেয়ার কিনে নিয়েছে পাকিস্তানভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ‘সিম পেয়ছা’। মালিকানা বদলের পর জুয়া ও পর্ন সাইটের পেমেন্ট গ্রহণের চেষ্টা এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা

বিস্তারিত...

বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রেখেছে: এডিবি

বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিস্থাপকতা ধরে রেখেছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির মতে, শক্তিশালী প্রবাসী আয় (রেমিট্যান্স) প্রবাহ এবং সেবা খাতের স্থিতিশীল প্রবৃদ্ধি দেশের অর্থনীতিকে সহায়তা করছে।

বিস্তারিত...

শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।

বিস্তারিত...

বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশগ্রহণ আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। এ লক্ষ্যে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যু

বিস্তারিত...

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান বাংলাদেশে বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বিস্তারিত...

ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত থাকছে জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার আগামী ডিসেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।

বিস্তারিত...

স্বর্ণের দামে স্বস্তি, ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

বিস্তারিত...

ভয়ঙ্কর আর্থিক ঝুঁকিতে ১২২ সরকারি প্রতিষ্ঠান

দেশের ১২২টি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তীব্র আর্থিক ঝুঁকির মধ্যে পড়েছে। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে চলা অপশাসন, অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানগুলোর পুঞ্জীভূত দায়ের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২১৬ কোটি টাকায়। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক ‘আর্থিক ঝুঁকি বিবৃতি’ পর্যালোচনায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

বিস্তারিত...

বেসরকারি বিনিয়োগের জন্য প্রস্তুত ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান

দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে পুরোপুরি চালু, আংশিক চালু ও পুরোপুরি বন্ধ ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত করেছে সরকার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনিকল, কাগজকল, রাসায়নিক শিল্প, টেক্সটাইল মিল, পাটকল, কাচ কারখানা, সার কারখানা, ইস্পাত কারখানা, প্রকৌশল শিল্পসহ বিভিন্ন খাতের শিল্পপ্রতিষ্ঠান।

বিস্তারিত...

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

ধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করতে অতিরিক্ত প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা নির্বিঘ্নে পূরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাংলা কিউআর ব্যবহারে কী কী সুবিধা মিলবে

বাংলাদেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে ১ জুলাই থেকে বাধ্যতামূলক করা হচ্ছে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অন্যান্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ আরও সহজ হবে। বিশেষজ্ঞদের মতে, এ

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪