| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ঢুকে সঞ্চয়পত্রের টাকা চুরি

সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র লেনদেনের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার কম্পিউটারও জব্দ করেছে তদন্ত কমিটি।

বিস্তারিত...

নন-কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হলেও দেশের ক্ষতি নয়: প্রেসসচিব

গত এক বছরে দেশের ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজেএমইএ। এর পেছনে পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হচ্ছে। তবে সে অভিযোগের একটা জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার (৩১ অক্টোবর) তিনি এক ফেসবুক পোস্টে এ জবাব দেন। ফেসবুক পোস্টে প্রেসসচিব বলেন, ‘একসময় বাংলাদেশে পাঁচ হাজারেরও বেশি তৈরি পোশাক কারখানা ছিল। এই রেডিমেড গার্মেন্টস (আরএমজি) প্ল্যান্টগুলোর অনে

বিস্তারিত...

শীতের আগাম সবজি এসেছে বাজারে, ডিম-মুরগির দামও কমেছে

মাত্র কয়েক সপ্তাহ আগেও রাজধানীর বাজারে সবজির দাম ক্রেতাদের জন্য যেন দামের ছাঁদ হয়ে উঠেছিল। কেজিতে ৬০ টাকার কমে সবজি খুঁজে পাওয়া দুষ্কর ছিল। তবে এখন শীতের আগাম সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম কমে এসেছে, এবং ক্রেতারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।

বিস্তারিত...

৭ দফা দাবি মানা না হলে শনিবার থেকে মুরগি–ডিম উৎপাদন বন্ধ ঘোষণা বিপিএ’র

প্রান্তিক খামারিদের অধিকার রক্ষা এবং কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের মুখে পড়া পোলট্রি খাত বাঁচাতে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে—৭ দফা দাবি বাস্তবায়ন না হলে শনিবার (১ নভেম্বর) থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার ও উৎপাদন পর্যায়ক্রমে বন্ধ থাকবে।

বিস্তারিত...

আবার কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিস্তারিত...

রিজার্ভ ও মূল্যস্ফীতিতে বাংলাদেশের অগ্রগতিতে আইএমএফের সন্তোষ

বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার ক্ষেত্রে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে আইএমএফের পঞ্চম রিভিউ মিশনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠকের পর এই মন্তব্য আসে। ঋণ কর্মসূচির শর্তাবলির অগ্রগতি মূল্যায়নের জন্য আইএমএফ দলটি ঢাকায় এসেছে।

বিস্তারিত...

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে দেশের বাজারে স্বর্ণ বিক্রি শুরু হবে নতুন দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকায়, যা আগের দিনের তুলনায় ৮ হাজার ৯০০ টাকা বেশি।

বিস্তারিত...

পতনের পর এক লাফে ৮৮৮০ টাকা বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে কয়েক দফা পতনের পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৮ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা এর আগে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা ছিল।

বিস্তারিত...

বিশ্বব্যাংকে সালিশি মামলা করেছেন এস আলম

আন্তর্জাতিক সালিশি ব্যবস্থায় গেছেন দেশের অন্যতম ধনী ব্যবসায়ী এস আলম ও তার পরিবার। তাদের দাবি, অবৈধভাবে পাচার হওয়ার অভিযোগে যেসব সম্পদ উদ্ধারে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিয়েছে, এতে তাদের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে।

বিস্তারিত...

ইলিশ আহরণ কমেছে ২৩ শতাংশ

সাধারণত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসকে ইলিশের ভরা মৌসুম ধরা হয়। কিন্তু মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্যে দেখা যায়, চলতি বছরের ওই তিন মাসে আহরিত হয়েছে ৭৯ হাজার ৩১০ মেট্রিক টন ইলিশ—যা গত বছরের ১ লাখ ৩ হাজার ৬৪৭ টন থেকে ২৪ হাজার ৩৩৭ টন কম, অর্থাৎ প্রায় ২৩ শতাংশ কমেছে।

বিস্তারিত...

সরকারি টাকায় সেমিনার, বিদেশ ভ্রমণ, গাড়ি কেনা বন্ধ

চলতি অর্থবছরে বরাদ্দ থাকা অর্থও যানবাহনের জন্যব্যয় না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে।

বিস্তারিত...

একদিনে স্বর্ণের দাম কমলো ভরিতে ১০৪৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম টানা কমেই চলেছে। এবার বড় আকারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১০ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিস্তারিত...

বিশ্ববাজারে সোনার দামে আরও পতন

বিশ্ববাজারে সোনার দামে পতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংকট নিরসনের আভাসে মঙ্গলবার (২৮ অক্টোবর) মূল্যবান এই ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

বিস্তারিত...

‘ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয় সরকার’

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম অভিযোগ করেন, ‘বর্তমান অন্তবর্তীকালীন সরকার দেশের ব্যবসায়ীদের চেয়ে বিদেশিদের কথায় বেশি গুরুত্ব দেয়। আমরা আমাদের সমস্যাগুলো সরকারকে জানাতে চেয়েও বারবার ব্যর্থ হয়েছি।’

বিস্তারিত...

আজকের মুদ্রা বিনিময় হার: বাংলাদেশি টাকায় প্রধান বৈদেশিক মুদ্রার দাম

বিশ্বের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার লেনদেনও বেড়েছে। লেনদেনের সুবিধার্থে আজ (২৮ অক্টোবর) বাংলাদেশি টাকায় প্রধান বৈদেশিক মুদ্রার বিনিময় হার নিম্নরূপ:

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪