দীর্ঘ ৩৪ বছর পর আবার একত্রিত হলেন স্কুলজীবনের সহপাঠীরা। সময়ের ব্যবধানে চুলে পাক ধরলেও বন্ধুত্বের উষ্ণতা অটুট—এরই প্রতিফলন ঘটল এসএসসি ’৯১ চট্টগ্রাম ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে। গত শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে দিনব্যাপী নানা আয়োজনে এই বর্ষপূর্তি পালিত হয়।
লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-৭ ,চট্টগ্রাম।
নোয়াখালীর বেগমগঞ্জে গাছ থেকে পড়ে মো.ইউছুফ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীর সুবর্ণচরে ‘জাগ্রত সুবর্ণচর’ এর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবসের বেদনাবিধুর স্মরণে রোববার (১৪ ডিসেম্বর) বান্দরবানে জেলা এনসিপি ও যুব কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। নিচ থেকে স্থানীয়রা ডাকাডাকি করলেও এতে সায় দেননি শাহেন শাহ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বাউফল উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পৌর শহর ও আশপাশের গ্রামে বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার চাইলে খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ বলেছেন, সৌজন্য কপি ও নকল বই বিক্রিতে জড়িতদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। বই জাতির মেধা ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম উল্লেখ করে তিনি প্রকাশনা শিল্পের সুনাম রক্ষায় নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির এক বিক্রয় কর্মকর্তা নিহত হয়েছেন।