| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চাঁদপুরে কাভার্ড ভ্যান চাপায় যুবক নিহত, আহত ২

চাঁদপুরের ফরিদগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের সঙ্গে থাকা আরও দুইজন। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিস্তারিত...

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।

বিস্তারিত...

বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে: এ্যানি

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেকার ভাতা চালু ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কোনো বেকার থাকবে না। নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ করা হবে। দেশ মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে জাল নোটসহ যুবক আটক

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় সাপ্তাহিক বাজারে বিপুল পরিমাণ জাল নোটসহ রিয়াদ (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটক করা হয়।

বিস্তারিত...

জেলা ফুটবল একাডেমির নতুন কমিটি গঠন

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর লাভলেইনস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে একাডেমীর উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সবুজ বড়ুয়া পিলুর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ২০২৫-২০২৭ ডিসেম্বর পর্যন্ত ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ২ লাখ

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতাল এলাকায় বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে জেএসডি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নির্বাচনি জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছেন জেলা শাখার নেতারা।

বিস্তারিত...

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেলেন ৫ কোটি টাকা

লক্ষ্মীপুর পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবসরকালীন (লামগ্রান্ট ও আনুতোষিক) বকেয়া ৪ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৬৪৫ টাকা প্রদান করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ৪টি ধাপে বকেয়া টাকা পরিশোধ করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি সভাপতি কচি ও সম্পাদক মুরাদ

চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২০২৬) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।

বিস্তারিত...

ভোটের আগে দেশে ফিরতে পারেন তারেক রহমান: এ্যানি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন করে জোরালো ইঙ্গিত দিয়েছেন দলের যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিস্তারিত...

১০ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

সুবর্ণচরে বেড়েছে ঠান্ডাজনিত রোগী, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা

নোয়াখালীর সুবর্ণচরে গত কয়েক দিন ধরে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের অধিকাংশ সময়ই রোদের দেখা মেলে না। এ অবস্থায় মারাত্মকভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। এসব রোগে আক্রান্ত হয়ে গত সোমবার উপজেলায় ১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে ৬০ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান

লক্ষ্মীপুরে কোরআনে হাফেজ হওয়ায় ৬০ জন ছাত্রকে পাগড়ি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

বিস্তারিত...

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা,২ দালাল গ্রেফতার,উদ্ধার ৭

বিমানে মালয়েশিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে সাগরপথে পাচারের চেষ্টা চলাকালে ডাকাতের হামলার পর কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে সাতজনকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকেও আটক করা হয়। ঘটনাটি ঘটে সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে।

বিস্তারিত...

নোয়াখালীতে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪