| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

রাউজানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া ইউপির চৌধুরীহাট এলাকায় বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

রাঙামাটিতে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী। বুধবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসননের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রস্তুতি

লালদিয়া ও পানগাঁও টার্মিনালের পর এবার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। এনসিটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলে পরিচালনার জন্য দরপত্র মূল্যায়নে সাত সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে

বিস্তারিত...

রাঙামাটিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

রাঙামাটির কাউখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা এবং সহিংসতার প্রস্তুতির অভিযোগ সোমবার এবং মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিস্তারিত...

চাঁদপুরে মাদকের ভয়াবহতা ছড়িয়ে দিচ্ছে সংঘবদ্ধ চক্র

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বড় ধরনের অভিযানের পর কয়েক বছর বন্ধ থাকলেও আবার মাদকের ভয়াবহতা বেড়েছে আশিকাটি ইউনিয়নের উত্তর এলাকায়। একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র গ্রামের প্রতিটি বাড়িতে মাদক প্রবেশ করাচ্ছে।

বিস্তারিত...

নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে তানিশা মনি (১১) নামে এক শিশু আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবার ও পুলিশ আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

বিস্তারিত...

উখিয়ায় আবারও হাতির মরদেহ

: মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে উখিয়া রেঞ্জের হরিণমারা সংরক্ষিত বন থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের উখিয়ার বনে প্রায় ৩৫ বছর বয়সী পুরুষ হাতির শুঁড়ের চারপাশে বৈদ্যুতিক তার প্যাঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে।

বিস্তারিত...

উপমহাদেশের ইতিহাসে সেরা খুনি শেখ হাসিনা: ড. রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাল করিম বলেছেন, খুনি শেখ হাসিনার

বিস্তারিত...

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে হত্যা, প্রধান আসামি রবিন গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রফিকুল ইসলাম ওরফে রবিন (৩১) গ্রেপ্তার হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।

বিস্তারিত...

বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে বন্যহাতি হত্যা!

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ের বিল থেকে ‘বৈদ্যুতিক ফাঁদের তারে স্পৃষ্ট’ হয়ে মারা যাওয়া এক বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। তারা ধারণা করছে, কেউ বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতিটিকে হত্যা করেছে।

বিস্তারিত...

‘জয় বাংলা’ গানের সঙ্গে ভিডিও পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) পোস্ট করায় গ্রেফতার হয়েছেন কামরুল হাসান নামে এক কলেজছাত্র।

বিস্তারিত...

বাঘাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ চালু

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে, দীর্ঘদিন অচল থাকা বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা পুনরায় চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী

বিস্তারিত...

চট্টগ্রামের ডিসির দায়িত্ব পেলেন জাহিদুল ইসলাম

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আজ মঙ্গলবার ১৮ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ইতোপূর্বে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিস্তারিত...

ওসিকে হত্যার হুমকি, সন্ত্রাসী রায়হানকে ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ

চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ফোনে একের পর এক হত্যার হুমকি দিয়ে বেড়ালেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিপক্ষ, এমনকি থানার ওসিকেও হুমকি দিয়ে চলেছে পলাতক এই সন্ত্রাসী।

বিস্তারিত...

বিদেশিদের কাছে লালদিয়া কনটেইনার টার্মিনাল ইজারার প্রতিবাদে মশালমিছিল

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে মশালমিছিল ও সমাবেশ করেছে ‘বন্দর রক্ষা ও করিডরবিরোধী আন্দোলন’। এ সময় অনতিবিলম্বে এই চুক্তি থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪